বরিশালে আগাম গণসংযোগে ব্যস্ত সঙ্গীতশিল্পী নকুল কুমার

বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি

সারাদেশ

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসনে বাংলাদেশ কৃষক শ্রমিক জনতা লীগ মনোনীত গামছা প্রতীকের প্রার্থী প্রখ্যাত সঙ্গীত শিল্পী

2023-12-16T18:59:51+00:00
2023-12-16T18:59:51+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
সারাদেশ
বরিশালে আগাম গণসংযোগে ব্যস্ত সঙ্গীতশিল্পী নকুল কুমার
বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩, ৬:৫৯ পিএম 
বরিশালে আগাম গণসংযোগে ব্যস্ত সঙ্গীতশিল্পী নকুল কুমার
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসনে বাংলাদেশ কৃষক শ্রমিক জনতা লীগ মনোনীত গামছা প্রতীকের প্রার্থী প্রখ্যাত সঙ্গীত শিল্পী নকুল কুমার বিশ্বাস অনানুষ্ঠানিক আগাম গণসংযোগ অব্যাহত রেখেছেন। 

শনিবার (১৬ ডিসেম্বর) শীতের স্নিগ্ধ বিকালে তিনি উজিরপুর উপজেলার গুঠিয়া বন্দর ও বানারীপাাড়া পৌর শহরের রায়েরহাট ও উপজেলার সদর ইউনিয়নের আলতা, গাভা-নরেরকাঠি, মাছরং জম্বদ্বীপ, ব্রাক্ষ্মণকাঠি ও কাজলাহার গ্রামসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করে সাধারণ মানুষের সঙ্গে বিজয় দিবসের শুভেচ্ছা ও কুশল বিনিময় করে নিজের বিজয়ের জন্য তাদের কাছে দোয়া ও আশীর্বাদ কামনা করেন। 

এছাড়া তিনি ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে বানারীপাড়া সদর ইউনিয়নের গাভা-নরেরকাঠি বধ্য ভূমিতে পুষ্পার্ঘ অর্পণ করে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন। এসময় তার সহধর্মীনি গৌরি রাণী মন্ডলসহ দলীয় নেতাকর্মী ও ভক্ত-অনুরাগীরা উপস্থিত ছিলেন। 

এ প্রসঙ্গে নকুল কুমার বিশ্বাস জানান, তিনি কোটি কোটি টাকা খরচ করে নির্বাচিত হতে চান না। কারণ তাহলে নির্বাচনী এ ব্যয়ের টাকা উসুলে তাকে জনগনের পেটে লাথি মেরে ও উন্নয়ন বরাদ্দ থেকে চুরি করতে হবে। যা তার পক্ষে করা সম্ভব নয়। তিনি জনগণের অকুণ্ঠ ভালোবাসা নিয়ে বিজয়ী হতে পারলে বানারীপাড়া ও উজিরপুর উপজেলা দেশের মধ্যে শ্রেষ্ঠ উপজেলায় রূপান্তর করবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন।
 
সময়ের আলো/আরআই



  বিষয়:   সংসদ নির্বাচন  বরিশাল-২ আসন  গণসংযোগে ব্যস্ত  সঙ্গীতশিল্পী নকুল কুমার 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: