যথাযোগ্য মর্যাদায় রায়পুরায় বিজয় দিবস পালিত

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি

সারাদেশ

নরসিংদীর রায়পুরায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। শনিবার (১৬ ডিসেম্বর) ভোরের সূর্যোদয়ের পরপর সকালে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার

2023-12-16T20:14:51+00:00
2023-12-16T20:14:51+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
যথাযোগ্য মর্যাদায় রায়পুরায় বিজয় দিবস পালিত
রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩, ৮:১৪ পিএম 
যথাযোগ্য মর্যাদায় রায়পুরায় বিজয় দিবস পালিত
নরসিংদীর রায়পুরায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। শনিবার (১৬ ডিসেম্বর) ভোরের সূর্যোদয়ের পরপর সকালে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজলিন শহীদ চৌধুরী। এরপরই উপজেলার বিভিন্ন কর্মকর্তা, রাজনৈতিক সংগঠন, সাংবাদিক ও স্বেচ্ছাসেবী সংগঠন সহ শিক্ষা প্রতিষ্ঠান গুলো থেকে বিজয় র‌্যালির মাধ্যমে শহীদ মিনারে জাতীর শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

দিবসটি উপলক্ষে রায়পুরা উপজেলা প্রশাসনের পক্ষ নানান কর্মসূচী নেওয়া হয়। প্রথমে উপজেলা প্রশাসনের আয়োজনে রায়পুরা সরকারি কলেজ মাঠে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়ানো হয়। পরে পুলিশ সদস্য, ফায়ার সার্ভিস, মুক্তিযোদ্ধা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ প্রদর্শন করা হয়। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে শরীর চর্চা অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক নানান ডিসপ্লে প্রদর্শন করা হয়। পরে অনুষ্ঠানে অংশ নেওয়াদের মধ্য থেকে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজলিন শহীদ চৌধুরী। 

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শফিকুল ইসলামের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা পরিষদ চেয়ারম্যান লায়লা কানিজ, থানার তদন্ত কর্মকর্তা মীর মাহবুব চৌধুরী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, রায়পুরা উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মনিরুজ্জামান, সাধারণ সম্পাদক অজয় সাহা, রায়পুরা প্রেস ক্লাবের সভাপতি এম নুরুদ্দিন আহমেদ, রায়পুরা সাংবাদিক ফোরামের সভাপতি রিপন মিয়া প্রমুখ।

সময়ের আলো/আরআই



  বিষয়:   বিজয় দিবস উদযাপন  রায়পুরা  নরসিংদী 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: