মনপুরায় মহান বিজয় দিবস পালিত

মনপুরা (ভোলা) প্রতিনিধি

সারাদেশ

মনপুরায় যথাযোগ্য মর্যাদায় উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামী লীগ পৃথক পৃথক কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস উৎসব মুখর পরিবেশে

2023-12-16T20:35:23+00:00
2023-12-16T20:35:23+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
মনপুরায় মহান বিজয় দিবস পালিত
মনপুরা (ভোলা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩, ৮:৩৫ পিএম 
মনপুরায় মহান বিজয় দিবস পালিত
মনপুরায় যথাযোগ্য মর্যাদায় উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামী লীগ পৃথক পৃথক কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস উৎসব মুখর পরিবেশে পালিত হয়েছে। বাঙ্গালি জাতির অহংকার আজকের এই দিন। জাতীয় জীবনে আত্মত্যাগের মহিমায় উদ্ভাসিত অবিস্মরণীয় ও গৌরবোজ্জ্বল এই দিনে সৃষ্টি হয়েছে নতুন এক ইতিহাস, বিশ্বের মানচিত্রে জন্ম নিয়েছে একটি লাল সবুজ পতাকার দেশ বাংলাদেশ। জাতির এ মহান বিজয় দিবসের মাহেন্দ্রক্ষণে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতির শ্রেষ্ঠ সন্তান অকুতোভয় বীর মুক্তিযোদ্ধাদের। 

মহান বিজয় দিবসের গৌরবকে সমুন্নত রাখতে জাতীয় কর্মসূচির আলোকে উপজেলা প্রশাসন নিমোক্ত কর্মসূচি গ্রহণ করেছেন। সূর্যোদয়ের পূর্বে তোপধ্বনি মধ্য দিয়ে দিবসের শুভ সূচনা, সূর্যোদয়ের সাথে সাথে শহীদ মিনারে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে পুষ্পস্তবক অর্পণ, সকাল ৯টায় আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ পরিদর্শন, শিশু কিশোরদের ক্রীড়া প্রতিযোগিতা, বাদ যোহর সকল মসজিদ মন্দিরে শহীদ মুক্তিযোদ্ধাদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ এবং সকল শিশু সদন, এতিমখানা ও হাসপাতালে উন্নত মানের খাবার পরিবেশন।

এদিন বিকাল ৪টায় প্রীতি ফুটবল প্রতিযোগিতা। সন্ধ্যা ৬টায় মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। বিজয় দিবসে আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জহিরুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শেলিনা আক্তার চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন, ওসি মো. জহিরুল ইসলাম ও ৪নং দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন চেয়ারম্যান মো. অলিউল্যাহ কাজল। 

এছাড়া উপজেলা আওয়ামী লীগ পৃথক কর্মসূচির মধ্যদিয়ে আনুষ্ঠানিকভাবে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, বিজয় র‌্যালি ও আলোচনা সভার মাধ্যমে দিবসের কার্যক্রম সমাপ্ত করেন। এই সময় উপজেলা আওয়ামী লীগ সভাপতি শেলিনা আক্তার চৌধুরী, সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন, সহ-সভাপতি একে এম শাহজাহান, আব্দুল লতিফ ভুইয়া, তৈয়বুর রহমান ফারুক, শিপন চৌধুরী, আব্দুল মান্নান মাষ্টার, যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন মজনু ফরাজী, মো. অলিউল্যাহ কাজল, সাংগঠনিক সম্পাদক বায়েজিদ কামাল, ফরহাদ হোসেন হাওলাদার, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মো. নিজামউদ্দিন মিয়া, সাধারণ সম্পাদক মো. গিয়াসউদ্দিন আজম, ছাত্রলীগ সভাপতি মো. শামসুউদ্দিন সাগর, সাধারণ সম্পাদক মো. সুমন ফরাজীসহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

এছাড়াও বিজয় দিবসের অনুষ্ঠানে মনপুরা সরকারি কলেজ অধ্যক্ষ মো. ইউসুফ হোসেন, মনোয়ারা বেগম মহিলা কলেজ অধ্যক্ষ মো. মহিউদ্দিন, হাজির হাট আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাও মো. মোছলেউদ্দিন, সাকুচিয়া আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. কবির, হাজীর হাট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলমগীর, মনপুরা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমিরুল ইসলাম ফিরোজসহ বিভিন্ন সরকারি দাপ্তরিক প্রধানগন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সময়ের আলো/আরআই



  বিষয়:   বিজয় দিবস উদযাপন  মনপুরা  ভোলা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: