মতলব উত্তরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালন

নিজস্ব প্রতিবেদক, চাঁদপুর

সারাদেশ

মতলব উত্তর উপজেলা প্রশাসনের উদ্যোগে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে শ্রদ্ধা নিবেদন, কুচকাওয়াজ, ডিসপ্লে, আলোচনা

2023-12-16T21:44:34+00:00
2023-12-16T21:44:34+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
মতলব উত্তরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালন
নিজস্ব প্রতিবেদক, চাঁদপুর
প্রকাশ: শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩, ৯:৪৪ পিএম 
মতলব উত্তরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালন
মতলব উত্তর উপজেলা প্রশাসনের উদ্যোগে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে শ্রদ্ধা নিবেদন, কুচকাওয়াজ, ডিসপ্লে, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও ফুটবল প্রীতি ম্যাচের আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার একি মিত্র চাকমার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।  বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড, রুহুল আমিন, ছেংগারচর পৌর মেয়র আরিফ উল্লা সরকার।

উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আনিছুর রহমান তপুর সঞ্চালনায় সহকারী কমিশনার (ভূমি) আল এমরান খান, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশেদ মোবারক, গজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহীদ উল্লা প্রধান, মতলব উত্তর প্রেসক্লাবের সভাপতি বোরহান উদ্দিন ডালিম, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সভাপতি একেএম গোলাম নবী খোকন।

উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, মতলব উত্তর থানা পুলিশ, নৌ-পুলিশ, ফায়ার সার্ভিসের কর্মী বৃন্দ, প্রাথমিক সহকারী শিক্ষক সমিতি, শিক্ষক সমাজ, মতলব উত্তর প্রেসক্লাব ও মতলব উত্তর উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
 
ডিসপ্লেতে অংশগ্রহণ করেন উপজেলার হাইস্কুল, কলেজ, মাদ্রাসা ও প্রাথমিক বিদ্যালয়ের কাব, স্কাউটস ও গার্লস ইন স্কাউটস ও রোভার স্কাউটস। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান ও সম্মানিত করা হয়।

সময়ের আলো/জিকে


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: