চাঁদপুরের মতলবে উত্তর উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে শ্রদ্ধা নিবেদন, কুচকাওয়াজ, ডিসপ্লে, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও ফুটবল প্রীতি ম্যাচের আয়োজন করা হয়।
শনিবার (১৬ ডিসেম্বর) শেখ রাসেল মিনি স্টেডিয়ামে উপজেলা নির্বাহী অফিসার একি মিত্র চাকমার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস৷ বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট রুহুল আমিন ও ছেংগারচর পৌরসভার মেয়র আরিফ উল্লা সরকার।
উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আনিছুর রহমান তপুর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) আল এমরান খান, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশেদ মোবারক, গজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি শহীদ উল্লা প্রধান, মতলব উত্তর প্রেসক্লাবের সভাপতি বোরহান উদ্দিন ডালিম ও মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সভাপতি একেএম গোলাম নবী খোকন।
এ সময় মতলব উত্তর উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, মতলব উত্তর থানা পুলিশ, নৌ-পুলিশ, ফায়ার সার্ভিস, প্রাথমিক সহকারী শিক্ষক সমিতি, শিক্ষক সমাজ, মতলব উত্তর প্রেসক্লাব ও মতলব উত্তর উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
ডিসপ্লেতে অংশগ্রহণ করেন উপজেলার হাইস্কুল, কলেজ, মাদ্রাসা ও প্রাথমিক বিদ্যালয়ের কাব, স্কাউটস,গার্লস ইন স্কাউটস ও রোভার স্কাউটস।
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান ও সম্মানিত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ছেংগারচর সরকারি ডিগ্ৰী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হোসাইন মোহাম্মদ ইয়াসিন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুব আলী গাজী, সাংগঠনিক সম্পাদক শাহজাহান প্রধান, ক্রীড়া সম্পাদক নূরুল আমিন বোরহান, চাঁদপুর জেলা পরিষদ সদস্য সরকার আলা উদ্দিন, ছেংগারচর পৌর কাউন্সিলর যথাক্রমে আব্দুল মান্নান বেপারী, আমান উল্লাহ সরকার, শাহ জাহান মোল্লা, জাহাঙ্গীর আলম ও সবুজ মিয়া প্রমুখ।
সময়ের আলো/আরএস/