বড়াইগ্রামে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি

সারাদেশ

নাটোরের বড়াইগ্রামে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে।শনিবার (১৬ ডিসেম্বর) উপজেলা নির্বাহী অফিসার আবু রাসেল এর

2023-12-17T14:09:29+00:00
2023-12-17T14:09:29+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
বড়াইগ্রামে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস পালিত
বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৭ ডিসেম্বর, ২০২৩, ২:০৯ পিএম 
বড়াইগ্রামে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস পালিত
নাটোরের বড়াইগ্রামে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে।

শনিবার (১৬ ডিসেম্বর) উপজেলা নির্বাহী অফিসার আবু রাসেল এর সভাপতিত্বে অনুষ্ঠিত দিনব্যাপী কার্যক্রমের মধ্যে ছিলো, সূর্যোদয়ের সাথে সাথে তোপধ্বনী দেওয়া, বঙ্গবন্ধুর ম্যূরাল ও স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ, শিক্ষার্থীদের অংশগ্রহনে কুচকাওয়াজ প্রর্দশনী, শিশুদের চিত্রাঙ্কন সহ বিভিন্ন ধরণের প্রতিযোগিতা, মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান, এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন,  প্রীতি ফুটবল ম্যাচ, সাংস্কৃতিক অনুষ্ঠান প্রভৃতি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আতাউর রহমান আতা, বিশেষ অতিথি হিসেবে বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন, সহকারী কমিশনার (ভূমি) বোরহানউদ্দিন মিঠু, থানার অফিসার ইনচার্জ শফিউল আযম খাঁন ও হাইওয়ে থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও অন্যান্য সুধীজন উপস্থিত ছিলেন। 


সময়ের আলো/এএ/


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: