পটুয়াখালীতে মহাজোটের বলি আফজাল, ৪টি আসনে ২২ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ

পটুয়াখালী প্রতিনিধি

সারাদেশ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-১ আসনে মহাজোটের বলি হয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন। রোববার (১৭ ডিসেম্বর)

2023-12-18T16:33:26+00:00
2023-12-18T16:33:26+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
সারাদেশ
পটুয়াখালীতে মহাজোটের বলি আফজাল, ৪টি আসনে ২২ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ
পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩, ৪:৩৩ পিএম 
পটুয়াখালীতে মহাজোটের বলি আফজাল, ৪টি আসনে ২২ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-১ আসনে মহাজোটের বলি হয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন। রোববার (১৭ ডিসেম্বর) বিকেলে দলের সভাপতি স্বাক্ষরিত একটি চিঠি নির্বাচন কমিশনের কাছে প্রেরণ করে তার মনোনয়ন প্রত্যাহার করা হয়।

এদিকে সোমবার (১৮ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার ৪টি আসনের ২২ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক নুর কুতুবুল আলম।

নির্বাচনে ১০টি দলের ১৯ জন প্রার্থী এবং স্বতন্ত্র তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। দলসমূহের প্রার্থীদেরকে তাদের দলের নিজস্ব প্রতীক এবং স্বতন্ত্র প্রার্থীদের ঈগল এবং ট্রাক প্রতীক বরাদ্দ করা হয়। পটুয়াখালী ১,৩ ও ৪ আসনে ৬ জন করে প্রার্থী এবং পটুয়াখালী-২ আসনে ৪ জন প্রার্থী তাদের প্রতীক গ্রহণ করেছেন।

পটুয়াখালী-১ (পটুয়াখালী সদর, দুমকি, মির্জাগঞ্জ) আসনে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী এ বি এম রুহুল আমিন হাওলাদার লাঙ্গল, তরিকত ফেডারেশনের মো. খলিল ফুলের মালা, জাসদের কে এম আনোয়ারুজ্জামান মিয়া মশাল, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের মহিউদ্দিন মামুন ছড়ি, এনপিপির মো. নজরুল ইসলাম আম ও বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী নাসির উদ্দিন তালুকদার ডাব প্রতীক পেয়েছেন।

পটুয়াখালী-২ (বাউফল) আসনে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান সংসদ সদস্য সাবেক চিফ হুইপ আ.স.ম. ফিরোজ নৌকা, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট বি এন এফ এর জোবায়ের হোসেন টেলিভিশন, তৃণমূল বিএনপি'র মাহাবুবুল আলম সোনালী আঁশ,  জাতীয় পার্টির প্রর্থী মহসিন হাওলাদার লাঙ্গল প্রতীক পেয়েছেন।

পটুয়াখালী-৩ (গলাচিপা দশমিনা) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান সংসদ সদস্য এসএম শাহাজাদা নৌকা, জাতীয় পার্টির মো. নজরুল ইসলাম লাঙ্গল, ন্যাশনাল পিপলস পার্টির ছাইফুর রহমান আম, বাংলাদেশ সুপ্রিম পার্টির মোহাম্মদ নূরে আলম একতারা,  বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট বি এন এফ এর এ ওয়াই এম কামরুল ইসলাম টেলিভিশন, স্বতন্ত্র প্রার্থী সাবেক বিজিবি মহাপরিচালক লে. জেনারেল আবুল হোসেন ঈগল প্রতীক পেয়েছেন।  

পটুয়াখালী-৪ (কলাপাড়া রাঙ্গাবালী) আসনে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান সংসদ সদস্য মো. মহিববুর রহমান নৌকা, জাতীয় পার্টির আব্দুল মন্নান হাওলাদার লাঙ্গল, জাসদের বিশ্বাস শিহাব পারভেজ মিঠু মশাল, বাংলাদেশ কংগ্রেসের জাহাঙ্গীর হোসাইন ডাব, স্বতন্ত্র প্রার্থী কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক পানি সম্পদ মন্ত্রী মাহবুবুর রহমান তালুকদার ঈগল এবং আরেক স্বতন্ত্র প্রার্থী কেন্দ্রীয় আওয়ামী লীগের উপকমিটির সদস্য আবদুল্লাহ আল ইসলাম লিটন ট্রাক প্রতীক পেয়েছেন।

প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে রির্টার্নি কর্মকর্তা সকল প্রার্থীকে নির্বাচনী আচরন বিধি সম্পর্কে ধারণা দেন এবং নির্বাচন সুষ্ঠু ভাবে পরিচালনার লক্ষ্যে তা মেনে চলার অনুরোধ জানান।

সময়ের আলো/আরআই



  বিষয়:   সংসদ নির্বাচন  পটুয়াখালী-১ আসন  প্রতীক বরাদ্দ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: