মিশুক মুনীরের ব্যবহৃত ক্যামেরা ফিল্ম আর্কাইভে হস্তান্তর

আনন্দ সময় প্রতিবেদক

বিনোদন

সাংবাদিক ও সিনেমাটোগ্রাফার মিশুক মুনীরের ব্যবহৃত দলিলাদি বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক মোঃ জসিম উদ্দিনের কাছে হস্তান্তর করেছেন তার স্ত্রী মঞ্জুলী

2023-12-18T18:10:32+00:00
2023-12-18T18:10:32+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
বিনোদন
মিশুক মুনীরের ব্যবহৃত ক্যামেরা ফিল্ম আর্কাইভে হস্তান্তর
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩, ৬:১০ পিএম 
মিশুক মুনীরের ব্যবহৃত ক্যামেরা ফিল্ম আর্কাইভে হস্তান্তর
সাংবাদিক ও সিনেমাটোগ্রাফার মিশুক মুনীরের ব্যবহৃত দলিলাদি বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক মোঃ জসিম উদ্দিনের কাছে হস্তান্তর করেছেন তার স্ত্রী মঞ্জুলী মুনীর। 

সোমবার (১৮ ডিসেম্বর) মিশুক মুনীরের ব্যবহৃত ক্যামেরা, বিভিন্ন ধরনের লেন্স, ফ্ল্যাশগান, এসেসোরিজ, ওহম মিটার, স্লাইড, ফটো অ্যালবাম, ক্যামেরার ম্যাগনেটিক, মিনি ক্যামেরা, ছোট ব্যাটারি চালিত লাইট, পার্সপোর্ট, আইডি কার্ড, দূর্লভ পকেট ঘড়ি, হাত ঘড়ি, নেগেটিভ রাখার কাঁচের জার ইত্যাদি বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মিউজিয়ামের প্রদান করেছেন। 

এ সময় উপস্থিত ছিলেন পরিচালক ফারহানা রহমান, উপ-পরিচালক মুহাম্মদ আরিফ সাদেক, ফিল্ম অফিসার মোঃ ফখরুল আলম সোহাগ ও ফিল্ম ইনভেস্টিগেটর আবুল কাউসার মোঃ আল আমিন।

সাংবাদিক ও সিনেমাটোগ্রাফার মিশুক মুনীর, শহীদ বুদ্ধিজীবি মুনীর চৌধুরীর ছেলে। ২০০৭ সালে কানাডিয়ান সাংবাদিক পল জোয়ের সাথে প্রতিষ্ঠা করেন আন্তর্জাতিক সংবাদ টেলিভিশন রিয়েল নিউজ নেটওয়ার্ক। 

এ ছাড়াও তিনি কাজ করেন বিবিসির ভিডিওগ্রাহক হিসেবে। নির্মাণ করেন বিভিন্ন ধরনের প্রামাণ্যচিত্র, তথ্যচিত্র ও চলচ্চিত্র। এর মধ্যে রির্টান টু কান্দাহার, রানওয়ে, মাটির ময়না, মুক্তির গান উল্লেখযোগ্য। 

তারেক মাসুদের পরিচালনায় ‘কাগজের ফুল’ চলচ্চিত্রের শ্যুটিং লোকেশন দেখতে গিয়ে মানিকগঞ্জের ঘিওরে ২০১১ সালের ১৩ আগস্ট এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হন।

সময়ের আলো/জিকে


Loading...
Loading...
বিনোদন- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: