হরতাল সমর্থনে ভোলায় বিএনপির মিছিল, আটক ১

নিজস্ব প্রতিবেদক, ভোলা

সারাদেশ

আগামীকাল মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা হরতালের সমর্থনে ভোলায় পৃথক ৩টি মিছিল করেছে বিএনপিসহ এর অঙ্গ সংগঠনের

2023-12-18T18:13:39+00:00
2023-12-18T18:13:39+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
হরতাল সমর্থনে ভোলায় বিএনপির মিছিল, আটক ১
নিজস্ব প্রতিবেদক, ভোলা
প্রকাশ: সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩, ৬:১৩ পিএম 
হরতাল সমর্থনে ভোলায় বিএনপির মিছিল, আটক ১
আগামীকাল মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা হরতালের সমর্থনে ভোলায় পৃথক ৩টি মিছিল করেছে বিএনপিসহ এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এসময় ১ জনকে আটক করেছে পুলিশ।

সোমবার (১৮ ডিসেম্বর) বিকেল ৩টায় শহরের উকিল পাড়া বাস টার্মিনালের সামনে থেকে একটি মিছিল বের হয়। মিছিলটি শহরের মুসলিম গোস্থানের সামনে গিয়ে শেষ হয়। মিছিলে থানা বিএনপিসহ এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ গ্রহণ করে। অপর একটি মিছিল একই সময় শহরের প্রাণ কেন্দ্র সদর রোড থেকে শুরু হয়ে বরিশাল দালান নামক স্থানে গিয়ে শেষ হয়। এসময় ইব্রাহিম নামের একজনকে মিছিলের ছবি তোলার সময় আটক করে পুলিশ।

অপরদিকে হরতাল সমর্থনে বিকেল পৌনে ৩টায় বাপ্তা বাস টার্মিনাল থেকে মিছিল শুরু হয়ে বোর্ডের ঘর নামক স্থানে গিয়ে শেষ হয়। জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. রাইসুল আলম, সদস্য ইয়ারুল আলম লিটন, থানা বিএনপির সাধারণ সম্পাদক মো. হেলাল উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক দল সাধারণ সম্পাদক খন্দকার আলামিনসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের নেতাকর্মীরা মিছিল অংশ গ্রহণ করে। এসময় মিছিলকারীরা অবৈধ নির্বাচন বাতিল ও সরকারের পদত্যাগ দাবী করে স্লোগান দেয়। একইসাথে বর্তমান সরকারের অধীনে যেকোন নির্বাচন প্রতিহত করার কথা বলেও স্লোগান দেয় হরতাল সমর্থনকারীরা।

সময়ের আলো/আরআই



  বিষয়:   বিএনপি-জামায়াত  হরতাল-অবরোধ  মিছিল  আটক  ভোলা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: