ঝালকাঠিতে হাসপাতাল তত্বাবধায়কের বিরুদ্ধে ল্যাপটপ আত্মসাতের অভিযোগ

ঝালকাঠি প্রতিনিধি

সারাদেশ

ঝালকাঠি সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা. শামীম আহমেদ’র বিরুদ্ধে সরকারি ল্যাপটপ আত্মসাতের অভিযোগ উঠেছে। আত্মসাৎকৃত ল্যাপটপ ফেরত নিতে চিঠি দিয়েছে কর্তৃপক্ষ।

2023-12-18T18:47:07+00:00
2023-12-18T18:47:07+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
ঝালকাঠিতে হাসপাতাল তত্বাবধায়কের বিরুদ্ধে ল্যাপটপ আত্মসাতের অভিযোগ
ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩, ৬:৪৭ পিএম 
ঝালকাঠিতে হাসপাতাল তত্বাবধায়কের বিরুদ্ধে ল্যাপটপ আত্মসাতের অভিযোগ
ঝালকাঠি সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা. শামীম আহমেদ’র বিরুদ্ধে সরকারি ল্যাপটপ আত্মসাতের অভিযোগ উঠেছে। আত্মসাৎকৃত ল্যাপটপ ফেরত নিতে চিঠি দিয়েছে কর্তৃপক্ষ। রংপুরের সিভিল সার্জন পদে চাকুরী কালীন অনিয়মের কারণে শাস্তিস্বরূপ বদলী হয়ে ল্যাপটপ আত্মসাৎ করে ঝালকাঠিতে নিয়ে আসেন।

তথ্যানুসন্ধানে জানা গেছে, রংপুর সিভিল সার্জন পদে চাকুরী কালীন ডা. শামীম আহমেদ সরকারি কাজে ব্যবহারের জন্য রিজার্ভ স্টোর থেকে ওয়ালটন ল্যাপটপ (মডেল Passion BX-510G) গ্রহণ করেন। দায়িত্ব কালীন সময়ে অনিয়ম দুর্নীতির কারণে তাকে শাস্তি স্বরূপ বদলী করে ঝালকাঠির ১শ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের তত্বাবধায়ক পদে বদলী করে।

দায়িত্ব হস্তান্তরের সময় কাগজপত্র সব বুঝিয়ে দিলেও ল্যাপটপটি হস্তান্তর করেননি তিনি। ল্যাপটপটি হস্তান্তরের (ফেরত) জন্য রংপুরের বর্তমান সিভিল সার্জন ডা. মো. ওয়াজেদ আলী লিখিতভাবে নোটিশ করেছেন। রংপুর সিভিল সার্জন কার্যালয়ের সিএস/রং/প্রশা/২৩৩০/৩৪৪০ নং স্মারকে এ চিঠি ইস্যু করা হয়।

এবিষয়ে ঝালকাঠি সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা. শামীম আহমেদ জানান, ল্যাপটপ আত্মসাৎ করিনি। অনেক মালামালের ভিড়ে কোন অফিসের আর কোন নিজের তা খেয়াল ছিলো না। আমার নিজেরও কিছু মালামাল সেখানে রেখে আসছি।

সময়ের আলো/আরআই



  বিষয়:   ঝালকাঠি সদর হাসপাতাল  ল্যাপটপ আত্মসাতের অভিযোগ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: