দেশের স্বার্থে নির্বাচন করছি: রাশেদ খান মেনন

বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি

সারাদেশ

বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসনে ১৪ দলীয় জোটের নৌকার প্রার্থী ওয়ার্কার্স পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা রাশেদ খান মেনন এমপি বলেছেন, জোটকে কতটা

2023-12-18T21:26:02+00:00
2023-12-18T21:26:02+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
সারাদেশ
দেশের স্বার্থে নির্বাচন করছি: রাশেদ খান মেনন
বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩, ৯:২৬ পিএম 
দেশের স্বার্থে নির্বাচন করছি: রাশেদ খান মেনন
বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসনে ১৪ দলীয় জোটের নৌকার প্রার্থী ওয়ার্কার্স পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা রাশেদ খান মেনন এমপি বলেছেন, জোটকে কতটা আসন ছেড়ে দেওয়া হয়েছে সেটা বড় বিষয় নয় রাজনীতি ও দেশের স্বার্থে নির্বাচনে অংশ নিচ্ছি। দেশী-বিদেশী সকল ষড়যন্ত্র-চক্রান্ত মোকাবেলা করে অসাম্প্রদায়িক ও  প্রগতিশীল সোনার বাংলা বিনির্মাণে উন্নয়ন-অগ্রযাত্রা ও স্বাধীনতার প্রতীক নৌকাকে বিজয়ী করে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।

সোমবার (১৮ ডিসেম্বর) বিকালে বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। এসময় তিনি জনগণের অকুণ্ঠ সমর্থন নিয়ে নির্বাচিত হতে পারলে বানারীপাড়ার সন্ধ্যা নদীতে স্বপ্নের সেতু নির্মাণসহ দুই উপজেলায় পরিকল্পিত উন্নয়ন করার প্রত্যয় ব্যক্ত করেন।

বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানার সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় পৌর মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল বক্তৃতা করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা গোলাম সালেহ্ মঞ্জু মোল্লা, উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি অধ্যাপক মন্টু লাল কুন্ডু, উজিরপুরের সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ বাদল, বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও চাখারের সাবেক ইউপি চেয়ারম্যান খিজির সরদার, সহ-সভাপতি আক্তার হোসেন মোল্লা, সহ-সভাপতি ও সদর ইউপি চেয়ারম্যান আ.জলিল ঘরামী, সহ-সভাপতি ও সলিয়াবাকপুর ইউপি চেয়ারম্যান মাষ্টার সিদ্দিকুর রহমান,সহ-সভাপতি ও চাখারের ইউপি চেয়ারম্যান সৈয়দ মজিবুল ইসলাম টুকু, সহ-সভাপতি মাষ্টার আ.সালাম,সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মামুন-উর রশিদ স্বপন,উপজেলা নারী ভাইস চেয়ারম্যান সৈয়দা তাসলিমা হোসেন ফ্লোরা,উজিরপুরের নারী ভাইস চেয়ারম্যান ও উপজেলা ওয়ার্কার্সপার্টির সভাপতি সীমা রাণী শীল প্রমুখ।

এদিকে মতবিনিময় সভা শুরুর পূর্বে চেয়ারে বসা নিয়ে বর্তমান এমপি শাহে আলমের অনুসারীদের সঙ্গে উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সাধারণ সম্পাদকের সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এতে সাংবাদিকসহ কয়েকজন নেতা-কর্মী আহত হন।

সময়ের আলো/আরআই



  বিষয়:   ওয়ার্কার্স পার্টির সভাপতি  বীর মুক্তিযোদ্ধা রাশেদ খান মেনন 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: