বানারীপাড়ায় ট্রলার ডুবিতে নিখোঁজ একজনের লাশ উদ্ধার

বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি

সারাদেশ

বরিশালের বানারীপাড়ায় সন্ধ্যা নদীতে দুই ট্রলারের সংঘর্ষে ট্রলার ডুবিতে নিখোঁজ দুইজনের মধ্যে রণজিৎ হালদার রঞ্জনের (৫৫) লাশ উদ্ধার করা হয়েছে।

2023-12-18T21:33:23+00:00
2023-12-18T21:33:23+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
সারাদেশ
বানারীপাড়ায় ট্রলার ডুবিতে নিখোঁজ একজনের লাশ উদ্ধার
বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩, ৯:৩৩ পিএম 
বানারীপাড়ায় ট্রলার ডুবিতে নিখোঁজ একজনের লাশ উদ্ধার
বরিশালের বানারীপাড়ায় সন্ধ্যা নদীতে দুই ট্রলারের সংঘর্ষে ট্রলার ডুবিতে নিখোঁজ দুইজনের মধ্যে রণজিৎ হালদার রঞ্জনের (৫৫) লাশ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনায় নিখোঁজের প্রায় ৬৬ ঘণ্টা পরে সোমবার (১৮ ডিসেম্বর) বিকাল ৫টার দিকে সন্ধ্যা নদীর নলশ্রী এলাকায় জেলের জালে জড়ানো অবস্থায় তাকে উদ্ধার করা হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ট্রলার ডুবির ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন লিঙ্কন হালদার (৩৫)।

প্রসঙ্গত, গত শুক্রবার (১৫ ডিসেম্বর) রাত ১১ টার দিকে বানারীপাড়া ফেরীঘাটে বিদেশগামী ভাই শিশির হালদারকে এগিয়ে দিয়ে মাছ শিকারের ছোট আকারের ইঞ্জিনচালিত ট্রলার নিয়ে তার বড় ভাই সুজন হালদার, চাচাতো ভাই রণজিৎ হালদার রঞ্জন ও লিঙ্কন হালদার উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের মসজিদ বাড়ি গ্রামে ফিরছিলেন। সন্ধ্যা নদীর দিদিহার এলাকায় বিপরীত দিক থেকে আসা স্বরূপকাঠিগামী কাঠবাহী খালি ট্রলারের সঙ্গে তাদের ট্রলারের সংঘর্ষ হয়। এতে তাদের ট্রলারটি ডুবে যায়। স্থানীয় লোকজনের সহায়তায় সুজন হালদার তীরে উঠতে পারলেও দুই চাচাতো ভাই রঞ্জন ও লিঙ্কন নিখোঁজ হন।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ওই রাতেই ঘটনাস্থলে ছুটে যান। গত দুদিন ধরে অনুসন্ধান চালিয়েও ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাদের কোন খোঁজ পাননি। এছাড়া স্বজনরাও ট্রলার নিয়ে মাইকিংসহ নদীর বিভিন্ন এলাকায় তাদের খোঁজ করেও হদিস পাননি।

এদিকে রণজিৎ হালদার রঞ্জনের লাশ উদ্ধারের পরে নদীর তীরে তার স্বজনদের আহাজারীতে পরিবেশ ভারী হয়ে ওঠে। দুই পরিবারে চলছে শোকের মাতম।

এ প্রসঙ্গে বানারীপাড়া থানার ওসি মাইনুল ইসলাম জানান, লাশের ময়না তদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

সময়ের আলো/আরআই



  বিষয়:   দুই ট্রলারের সংঘর্ষ  ট্রলার ডুবি  নিখোঁজ  মরদেহ উদ্ধার  বানারীপাড়া  বরিশাল 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: