নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন বাতিল, নেতাকর্মীদের মুক্তি এবং সরকার পতনের এক দফা দাবিতে বিএনপির ডাকা মঙ্গলবারের হরতালের সমর্থনে জয়পুরহাটে মশাল মিছিল করেছে জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল।
সোমবার (১৮ ডিসেম্বর) রাতে শহরের রেল স্টেশন এলাকার সামনে রেল লাইনে এই মশাল মিছিল বের করেন নেতাকর্মীরা।
মিছিলে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মুমিন খন্দকার ডালিম, জেলা যুব দলের সদস্য আবু বক্কর সিদ্দিক বাবু, রেজাহাত হোসেন রনি, জয়পুরহাট সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব পিয়াস আহমেদ, যুগ্ম আহ্বায়ক সাগর চৌধুরী, সোহরাব ইসলাম ইমন, শহর ছাত্রদলের সদস্য সচিব হাসানুল বান্না হাসান, যুগ্ম আহ্বায়ক আলামিন হোসেন দোলন প্রমুখ।
সময়ের আলো/এএ/