স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্বামী পলাতক

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে পারিবারিক কলহের জেরে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার পর থেকে নিহত গৃহবধূর স্বামী পলাতক রয়েছে। মঙ্গলবার

2023-12-19T15:38:42+00:00
2023-12-19T15:38:42+00:00
 
  শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
শনিবার, ৪ জুলাই ২০২৬
সারাদেশ
স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্বামী পলাতক
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩, ৩:৩৮ পিএম 
স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্বামী পলাতক
চাঁপাইনবাবগঞ্জে পারিবারিক কলহের জেরে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার পর থেকে নিহত গৃহবধূর স্বামী পলাতক রয়েছে। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুর ১২ টায় চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার পাঠানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত ওই গৃহবধূ চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার পাঠানপাড়া মহল্লার মো. বিষুর মেয়ে সম্পা খাতুন (২৪)।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার উপ-পরিদর্শক মো. মাহাবুব হোসেন জানান, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার পাঠানপাড়া মহল্লার আব্দুল্লার সাথে তার স্ত্রী সম্পার পারিবারিক বিরোধ চলে আসছিল। কুমিল্লায় আব্দুল্লাহ রাজমিস্ত্রির কাজ শেষে সোমবার বাড়িতে আসে এবং আজ (মঙ্গলবার) দুপুর ১২টায় আগ মুহূর্তে আব্দুল্লাহ তার স্ত্রীকে গলা টিপে শ্বাসরোধ করে পালিয়ে যায়। পরে সম্পার ননদ মলি ও স্থানীয়রা তাকে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. শাহরিনা ইসলাম জানান, মৃতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। 

আর পুলিশ বলছে ময়নাতদন্ত শেষে বুঝা যাবে এটা হত্যা না আত্মহত্যা। এ ঘটনার পর থেকে স্বামী পলাতক রয়েছে।

সময়ের আলো/আরআই



  বিষয়:   শ্বাসরোধে হত্যার অভিযোগ  স্বামী পলাতক  চাঁপাইনবাবগঞ্জ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: