মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের নৌকার কাণ্ডারি কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী ১৩ দফা নির্বাচনী অঙ্গীকার প্রকাশ করেছেন। তার কর্মী-সমর্থকরা এ অঙ্গীকারনামা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছেন। পিছিয়ে পড়া কুলাউড়ার এসব উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নের জন্য প্রার্থী হয়েছেন শফিউল আলম চৌধুরী নাদেল।
এদিকে, কুলাউড়া বিভিন্ন এলাকায় গণসংযোগ করছেন নৌকার মনোনীত প্রার্থী শফিউল আলম চৌধুরী নাদেল।
তার ১৩ দফা অঙ্গীকার হলো- কুলাউড়ার জলাবদ্ধতা ও যানজট নিরসনে বাস্তবমুখী এবং কার্যকর পদক্ষেপ গ্রহণ। কর্মসংস্থানের জন্য সুযোগ বৃদ্ধি করা, কর্মমুখী জনগোষ্ঠী গঠনের জন্য টেকনিক্যাল কলেজ প্রতিষ্ঠা, কুলাউড়া উপজেলায় মডেল মসজিদ নির্মাণ করা, শেখ রাসেল মিনি স্টেডিয়াম এবং প্রত্যেকটি ইউনিয়নে খেলার মাঠ নির্মাণ, জনস্বার্থ রক্ষায় শক্তিশালী প্রশাসনিক কাঠামো গঠন ও জননিরাপত্তা নিশ্চিতকরণ, বেকারত্ব দূরীকরণ, যুব সমাজের উন্নয়ন ও মাদক নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ, প্রবাসীদের স্বার্থ রক্ষা ও নিরাপত্তার জন্য কার্যকর পদক্ষেপ, চিত্তবিনোদনের সুযোগ বৃদ্ধি এবং পার্ক নির্মাণ, চা শ্রমিক ও খাসিয়া নৃগোষ্ঠীর জীবনমান উন্নয়নে প্রয়োজনীয় এবং কার্যকরী পদক্ষেপ, হাকালুকি হাওর সংস্কারের মাধ্যমে মৎস্য উৎপাদন বৃদ্ধি।
সময়ের আলো/আরআই