বৈদ্যুতিক শকে প্রাণ গেল ইলেকট্রিক মিস্ত্রির

নওগাঁ প্রতিনিধি

সারাদেশ

নওগাঁর সাপাহারে ইলেকট্রিক ওয়ারিংয়ের কাজ করতে গিয়ে বৈদ্যুতিক শকে সোহেল রানা (২৩) নামের এক মিস্ত্রির মৃত্যু হয়েছে। সোমবার (১৮ ডিসেম্বর)

2023-12-19T17:49:49+00:00
2023-12-19T17:49:49+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
বৈদ্যুতিক শকে প্রাণ গেল ইলেকট্রিক মিস্ত্রির
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩, ৫:৪৯ পিএম 
বৈদ্যুতিক শকে প্রাণ গেল ইলেকট্রিক মিস্ত্রির
নওগাঁর সাপাহারে ইলেকট্রিক ওয়ারিংয়ের কাজ করতে গিয়ে বৈদ্যুতিক শকে সোহেল রানা (২৩) নামের এক মিস্ত্রির মৃত্যু হয়েছে। সোমবার (১৮ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলা সদরের মন্ডল মোড়ে শারমিন ষ্টোরের মালিক শাহজাহান আলীর বাড়িতে এই দুর্ঘটনাটি ঘটেছে। 

নিহত সোহেল রানা সাপাহার উপজেলার আশড়ন্দ মোল্লাপাড়ার শফিউদ্দীনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মিস্ত্রি সোহেল রানা তার সহযোগী নিয়ে শাহজাহান আলীর বাড়িতে তিন তলায় বিদ্যুৎ ওয়ারিংয়ের কাজ করছিল। এমন সময় অসাবধানতা বশত তিন তলায় জানালায় এস এস পাইপ লাগানোর সময় পা সিলিপ করে বৈদ্যুতিক তারে স্পর্শে শক লেগে সোহেল পাশের ছাদের ওপর পড়ে যায়। এসময় তার সহযোগীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে দেখে মৃত ঘোষণা করেন।
 
সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) পলাশ চন্দ্র দেব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশের সুরতহাল রিপোর্টের জন্য হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।

সময়ের আলো/আরআই



  বিষয়:   বৈদ্যুতিক শক  ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু  নওগাঁ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: