নাটোরের সিংড়া উপজেলা ও পৌর আওয়ামী লীগের উদ্যোগে বিশাল বিজয় র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। তথ্য যোগাযোগ ও প্রযুক্তি প্রতিমন্ত্রী, নাটোর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এবং নাটোর-৩ আসনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলক এ বিজয় র্যালির নেতৃত্ব দেন।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিকেল পৌনে ৫টায় মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলা কোর্টমাঠ থেকে এ র্যালি শুরু হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সেখানে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ওহিদুর রহমান শেখ, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো. জান্নাতুল ফেরদৌস, যুগ্ম সম্পাদক মাওলানা রুহুল আমিন, পৌর আওয়ামী লীগের সভাপতি ডালিম আহমেদ ডন, সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও ভাইস চেয়ারম্যান শামীমা হক রোজী, উপজেলা যুবলীগের সভাপতি সোহেল তালুকদার, সাধারণ সম্পাদক আনিছুর রহমান লিখন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাসান ইমাম, সাধারণ সম্পাদক মোহন আলী, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি খাদিজা খাতুন, উপজেলা ছাত্রলীগের সভাপতি সজিব ইসলাম জুয়েল প্রমুখ।
সময়ের আলো/আরআই