বরিশালে আওয়ামী লীগের বিজয় র‌্যালি

বরিশাল ব্যুরো

সারাদেশ

মহান বিজয় দিবস উপলক্ষে বরিশালে বিশাল বিজয় র‌্যালি এবং সমাবেশ করেছে আওয়ামী লীগ। বরিশাল মহানগর ও জেলা আওয়ামী লীগের উদ্যোগে

2023-12-19T19:38:46+00:00
2023-12-19T19:38:46+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
বরিশালে আওয়ামী লীগের বিজয় র‌্যালি
বরিশাল ব্যুরো
প্রকাশ: মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩, ৭:৩৮ পিএম 
বরিশালে আওয়ামী লীগের বিজয় র‌্যালি
মহান বিজয় দিবস উপলক্ষে বরিশালে বিশাল বিজয় র‌্যালি এবং সমাবেশ করেছে আওয়ামী লীগ। বরিশাল মহানগর ও জেলা আওয়ামী লীগের উদ্যোগে মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বেলা ১১টায় নগরীর সদর রোডের দলীয় কার্যালয়ের সামনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। 

মহানগর আওয়ামী লীগ সভাপতি একেএম জাহাঙ্গীরের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা মাহবুব উদ্দিন আহমেদ বীর বিক্রমসহ অন্যান্যরা। 

সমাবেশ শেষে সদর রোড থেকে একটি বিশাল বিজয়ী র‌্যালি বের হয়। র‌্যালিটি সদর রোড, নাজিরের পোল, বাকলা, বাজার রোড, চক বাজার এবং ফজলুল হক অ্যাভিনিউ হয়ে ফের দলীয় কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়।

সময়ের আলো/আরআই



  বিষয়:   মহান বিজয় দিবস  আওয়ামী লীগের বিজয় র‌্যালি  বরিশাল 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: