ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

নীলফামারী প্রতিনিধি

সারাদেশ

নীলফামারী জেলার ডোমারে মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে।বুধবার (২০ ডিসেম্বর) বিকেল চার টার দিকে ডোমার-দেবীগঞ্জ সড়কের সদর

2023-12-20T20:10:00+00:00
2023-12-20T20:10:00+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
সারাদেশ
ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত
নীলফামারী প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩, ৮:১০ পিএম 
ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত
নীলফামারী জেলার ডোমারে মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে।

বুধবার (২০ ডিসেম্বর) বিকেল চার টার দিকে ডোমার-দেবীগঞ্জ সড়কের সদর ইউনিয়ন পরিষদের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন পঞ্চগর জেলার দেবীগঞ্জ উপজেলার খয়েরপুর এলাকার মো. বাকিবুল্লাহর ছেলে মো. জাহাঙ্গীর (৩৬) ও একই উপজেলার ঢাংগীর হাট এলাকার আবু তালেবের ছেলে মো. জাহাঙ্গীর ওরফে ডিপজল।

ডোমার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাসুম আহমেদ এলাকাবাসীর বরাত দিয়ে বলেন, বিকেল ৪টার দিকে দেবীগঞ্জ হতে একটি মোটরসাইকেল ও ডোমার থেকে একটি ট্রাক আসছিল। ডোমার সদর ইউনিয়ন পরিষদের সামনে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই জাহাঙ্গীর মারা যান।

এলাকাবাসী ও পুলিশ জাহাঙ্গীর ওরফে ডিপজলকে গুরুতর অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে দায়িত্বরত চিকিৎসক জাহাঙ্গীরকে মৃত ঘোষণা করেন।

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সায়িদ চৌধুরী বলেন, ‘ট্রাক চালককে আটক করা সম্ভব না হলেও ট্রাকটি থানায় নিয়ে আসা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

সময়ের আলো/জেডআই


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: