শেখ হাসিনা প্রধানমন্ত্রী হলে দেশ আরও এগিয়ে যাবে

নিজস্ব প্রতিবেদক, চাঁদপুর

সারাদেশ

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম বলেছেন, আওয়ামী লীগ সরকার আছে বলেই বহির্বিশ্বে বাংলাদেশ মাথা

2023-12-20T22:47:06+00:00
2023-12-20T22:47:06+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
সারাদেশ
শেখ হাসিনা প্রধানমন্ত্রী হলে দেশ আরও এগিয়ে যাবে
নেতা কর্মীদের সাথে মতবিনিময় সভায় মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া
নিজস্ব প্রতিবেদক, চাঁদপুর
প্রকাশ: বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩, ১০:৪৭ পিএম 
শেখ হাসিনা প্রধানমন্ত্রী হলে দেশ আরও এগিয়ে যাবে
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম বলেছেন, আওয়ামী লীগ সরকার আছে বলেই বহির্বিশ্বে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়িয়েছে। আর এটি একমাত্র শেখ হাসিনা সরকার আছে বলেই সম্ভব হয়েছে। শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্রকারীরা নির্বাচনকে বাধাগ্রস্ত করতে এখনো লেগে আছে। দেশের মানুষ আগুন সন্ত্রাসকে আর চায় না। আপনারা সতর্ক থাকবেন। শেখ হাসিনা আবারও প্রধানমন্ত্রী হলে দেশ আরও এগিয়ে যাবে।

বুধবার (২০ ডিসেম্বর) বিকেলে মতলব উত্তর উপজেলায় নিজ বাড়ি মোহনপুরে আগত নেতাকর্মীদের উদ্দেশে বলেছেন, বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের কেন্দ্রে আনতে হবে। 

তিনি বলেন, ভোটারের বাড়ি বাড়ি যেতে হবে। ভোটকেন্দ্রে নিয়ে আসতে হবে।  শেখ হাসিনার নেতৃৃত্বেই সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব। 

বিএনপি-জামায়াতের কর্মকাণ্ডের সমালোচনা করে মায়া চৌধুরী বলেন, বিএনপি-জামায়াত নির্বাচনকে বানচাল করতে সর্বোচ্চ শক্তি নিয়োগ করেছিল। কিন্তু আমরা সবকিছু মোকাবিলা করে নির্বাচনের দ্বারপ্রান্তে এসে পৌঁছেছি। যতই ষড়যন্ত্র হোক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কারও রক্তচক্ষুকে ভয় পান না।

এসময় উপস্থিত ছিলেন,আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ কমিটির সদস্য রাশেদুল হোসেন চৌধুরী রনি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস, যুগ্ম সাধারণ সম্পাদক আইযুব আলী গাজী, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, শাহজাহান প্রধান, আ’লীগ নেতা গাজী মুক্তার হোসেন, সাবেক চেয়রাম্যান দেলোয়ার হোসেন দানেশ, আ’লীগ নেতা মানিক দর্জি, ইসলামাবাদ ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন মুকুল প্রমুখ।

সময়ের আলো/জেডআই


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: