মতলবকে সিঙ্গাপুরের আদলে সাজানো হবে: মায়া চৌধুরী

মতলব (চাঁদপুর) প্রতিনিধি

সারাদেশ

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চাঁদপুর-২ আসনটি উপহার দিলে মতলবকে সিঙ্গাপুরের আদলে সাজানো হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য

2023-12-22T15:54:19+00:00
2023-12-22T15:54:19+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
সারাদেশ
মতলবকে সিঙ্গাপুরের আদলে সাজানো হবে: মায়া চৌধুরী
মতলব (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩, ৩:৫৪ পিএম 
মতলবকে সিঙ্গাপুরের আদলে সাজানো হবে: মায়া চৌধুরী
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চাঁদপুর-২ আসনটি উপহার দিলে মতলবকে সিঙ্গাপুরের আদলে সাজানো হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম। এসময় তিনি নৌকার বিজয় নিশ্চিত করার লক্ষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানিয়ে বলেন, শেখ হাসিনার হাত ধরেই আসবে স্মার্ট বাংলাদেশ।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় চাঁদপুর-২ নির্বাচনী এলাকা মতলব দক্ষিণ উপজেলার আওয়ামী লীগ আয়োজিত মতলব দক্ষিণের সকল কেন্দ্র কমিটি এবং দলীয় নেতৃবৃন্দের সাথে নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহবান জানান।

মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, উন্নয়নের জয়যাত্রা অব্যাহত রেখে ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়তে হবে। সে সাথে মতলব উত্তর- মতলব দক্ষিণ উপজেলাকে স্মার্ট মতলব হিসেবে গড়ে তুলতে আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়নের রোল মডেলে পরিণত। বিশ্বে বাংলাদেশ একটি মর্যাদাশীল রাষ্ট্র হিসেবে স্বীকৃতি লাভ করতে সক্ষম হয়েছেন। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও নৌকা বিজয়ী করতে হবে। শেখ হাসিনা ক্ষমতায় থাকলেই দেশে উন্নয়ন হয়। পদ্মা সেতু, মেট্রোরেল ও বঙ্গবন্ধু টানেলের মতো উন্নয়ন হয়। 

মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সভাপতি লিয়াকত হোসেনের সভাপতিত্বে এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচ এম কবির আহমেদ এর সঞ্চালনায় প্রধান বক্তা হিসেব বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের আইন বিষয়ক উপ-কমিটির সদস্য, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মতলব দক্ষিণ উপজেলার নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক ব্যারিস্টার আশফাক হোসেন চৌধুরী মাহি।

এছাড়া বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলার সাবেক চেয়ারম্যান অধ্যাপক সিরাজুল মোস্তফা তালুকদার, মতলব পৌরসভার মেয়র আওলাদ হোসেন লিটন, মতলব দক্ষিণ উপজেলা যুবলীগের সাবেক সভাপতি জহির সরকার, মতলব পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সরকার, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি আসমা আক্তার আঁখি, পৌর যুবলীগের সভাপতি সোহাগ সরকার, সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকন, মতলব দক্ষিণ উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ফারুক পাটোয়ারী, সাবেক ভাইস চেয়ারম্যান শওকত আলী বাদল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক অ্যাড.শাহ আলম,যুগ্ম-আহবায়ক শ্যামল চন্দ্র দাস, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জহিরুল আলম, মতলব উত্তর উপজেলা যুবলীগের সদস্য কামরুল হাসান মামুন, মতলব উত্তর উপজেলা ছাত্রলীগের সাবেক জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক তামজিদ সরকার রিয়াদ, এসএম নোমান দেওয়ান, নাজমুল হাসান, মুহিবুল হক চৌধুরী সুমিত প্রমুখ।

সময়ের আলো/আরআই



  বিষয়:   সংসদ নির্বাচন  চাঁদপুর-২ আসন  নির্বাচনী প্রচারণা  মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: