মেহেরপুরে দুর্বৃত্তদের আগুনে পুড়লো নৌকার নির্বাচনী অফিস

মেহেরপুর প্রতিনিধি

সারাদেশ

মেহেরপুরের গাংনীর হেমায়েতপুর গ্রামে নৌকার নির্বাচনী অফিস পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (২২ ডিসেম্বর) ভোর রাতে এ ঘটনাটি ঘটে। গাংনী থানা

2023-12-22T17:01:56+00:00
2023-12-22T17:01:56+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
সারাদেশ
মেহেরপুরে দুর্বৃত্তদের আগুনে পুড়লো নৌকার নির্বাচনী অফিস
মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩, ৫:০১ পিএম 
মেহেরপুরে দুর্বৃত্তদের আগুনে পুড়লো নৌকার নির্বাচনী অফিস
মেহেরপুরের গাংনীর হেমায়েতপুর গ্রামে নৌকার নির্বাচনী অফিস পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (২২ ডিসেম্বর) ভোর রাতে এ ঘটনাটি ঘটে। গাংনী থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেন।

নির্বাচনী অফিসের দায়িত্বে থাকা কর্মী শরীফুল ইসলাম জানান, রাত ১২টার পর তিনি ও তার লোকজন অফিস বন্ধ করে বাড়ি চলে যান। ভোর চারটার দিকে হঠাৎ আগুন দেখতে পেয়ে চিৎকার দেন তিনি। স্থানীয় লোকজন এসে আগুন নেভানোর চেষ্টা করেন। ততক্ষণে সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়। তবে কে বা কারা এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটাতে পারে সে ব্যাপারে নিশ্চিত নয় স্থানীয় লোকজন।

গাংনী থানার (ওসি তদন্ত) মনোজিৎ কুমার নন্দী জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। কারা এ ঘটনাটি ঘটিয়েছে তা খুঁজে বের করার চেষ্টা চলছে।

সময়ের আলো/আরআই



  বিষয়:   জাতীয় নির্বাচন  নৌকার নির্বাচনী অফিস  আগুন  মেহেরপুর  গাংনী 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: