নৌকা ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়: হুইপ ইকবালুর রহিম

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর

সারাদেশ

দ্বীন ইসলামের খেদমতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা অতীতের যেকোনো সরকারের চেয়ে অগ্রণী ভূমিকা পালন করেছে উল্লেখ করে দিনাজপুর-৩ সদর আসনের

2023-12-22T19:19:37+00:00
2023-12-22T19:19:37+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
সারাদেশ
নৌকা ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়: হুইপ ইকবালুর রহিম
নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর
প্রকাশ: শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩, ৭:১৯ পিএম 
নৌকা ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়: হুইপ ইকবালুর রহিম
দ্বীন ইসলামের খেদমতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা অতীতের যেকোনো সরকারের চেয়ে অগ্রণী ভূমিকা পালন করেছে উল্লেখ করে দিনাজপুর-৩ সদর আসনের নৌকার মনোনীত প্রার্থী হুইপ ইকবালুর রহিম এমপি বলেছেন, সরকার ফিলিস্তিনে ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে শুধু প্রতিবাদ জানায়নি সেই সাথে মহান জাতীয় সংসদে শোক প্রস্তাব গৃহীত করে বিশ্বের মুসলিম উম্মার সাথে একাত্মতা ঘোষণা করেছে। বিশ্ব ইজতেমার জায়গা, বায়তুল মোকারম মসজিদকে জাতীয় মসজিদ ও তার সম্প্রসারন সংস্কার সারাদেশে মডেল মসজিদ নির্মাণের মধ্য দিয়ে ইসলামি চর্চা দৃষ্টান্ত স্থাপন করেছে শেখ হাসিনা।

আগামী ৭ জানুয়ারি নির্বাচনে নৌকার পক্ষে কাজ করার জন্য মুসল্লিদের প্রতি আহবান জানিয়ে বলেন, যারা ট্রেনে অগ্নিসংযোগ, চোরাগুপ্ত হামলা করে কর্মসূচির নামে অগ্নি সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করছে অমানবিক তাদের বিরুদ্ধে এই কর্মকাণ্ড প্রতিহত করতে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।

শুক্রবার (২২ ডিসেম্বর) দিনাজপুর শহরের জেলখানা জামে মসজিদে পবিত্র জুম্মার নামাজ আদায় শেষে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নৌকায় ভোট চেয়ে নির্বাচনী প্রচারণায় তিনি এসব কথা বলেন।

হুইপ ইকবালুর রহিম নৌকার পক্ষে ভোট চেয়ে সকলের কাছে দোয়া কামনা করে বলেন, উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট দিন। নৌকা মার্কায় ভোট দিলে দেশের উন্নয়ন হয়। নৌকা ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। 

এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি জিয়াউর রহমান নওশাদ, দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি আলহাজ্ব ওয়াহেদুল আলম আর্টিস্ট, দিনাজপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনাম উল্লাহ জ্যামী, বিশিষ্ট ব্যবসায়ী সৈয়দ সায়েম আহমেদ মিঠু, আইডিইবির সাধারণ সম্পাদক মো. আব্দুল আউয়াল, দিনাজপুর পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মো. সোহরাব হোসেন প্রমুখ। 

সময়ের আলো/আরআই



  বিষয়:   সংসদ নির্বাচন  নির্বাচনী প্রচারণা  দিনাজপুর-৩ আসন  হুইপ ইকবালুর রহিম 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: