সড়ক আটকে সভা, সাভারে স্বতন্ত্র প্রার্থী মুরাদ জংকে শোকজ

সাভার প্রতিনিধি

সারাদেশ

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেয়া সাবেক সংসদ সদস্য তালুকদার মো. তৌহিদ জং

2023-12-22T19:28:42+00:00
2023-12-22T19:28:42+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
সড়ক আটকে সভা, সাভারে স্বতন্ত্র প্রার্থী মুরাদ জংকে শোকজ
সাভার প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩, ৭:২৮ পিএম 
সড়ক আটকে সভা, সাভারে স্বতন্ত্র প্রার্থী মুরাদ জংকে শোকজ
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেয়া সাবেক সংসদ সদস্য তালুকদার মো. তৌহিদ জং মুরাদকে আচরণবিধি ভঙ্গের দায়ে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচনী অনুসন্ধান কমিটি।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও সিনিয়র সহকারী জজ জাকির হোসেন সাক্ষরিত এ নোটিশ দেয়া হয়। আগামী ২৬ ডিসেম্বর সকাল ১০ টায় নোটিশে স্বাক্ষরকারীর কার্যালয়ে হাজির হয়ে এবিষয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

কারণ দর্শানোর নোটিশে বলা হয়েছে, গত মঙ্গলবার স্বতন্ত্র প্রার্থী তালুকদার মো. তৌহিদ জং মুরাদ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাভার পৌরসভার শিমুলতলা এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে যানচলাচল ও জনসাধারণের চলাচলের পথ বন্ধ করে সভা করেন। এছাড়া ট্রাক ও মোটরসাইকেল ব্যবহার করে শোডাউন করেছেন তিনি। এতে জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালা ২০০৮ এর ৬(ঘ) এবং ৮ (ক) বিধি লঙ্ঘন হয়েছে। উক্ত আসনের ভিজিল্যান্স ও অবজারভেশন টিমের এসংক্রান্ত একটি প্রতিবেদন সহকারী রিটার্নিং কর্মকর্তার মাধ্যমে পেয়েছেন নির্বাচনী অনুসন্ধান কমিটি। 

এছাড়া নোটিশে বিধিমালা লঙ্ঘনের কারণে কেন নির্বাচন কমিশনে তার বিরুদ্ধে প্রতিবেদন প্রেরণ করা হবে না এবং শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হবে না সেবিষয়ে আগামী ২৬ ডিসেম্বর সকাল ১০টায় ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও সিনিয়র সহকারী জজ জাকির হোসেনের কার্যালয়ে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।
 
কারণ দর্শানোর নোটিশের বিষয়টি নিশ্চিত করে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদ বলেন, নির্বাচনী অনুসন্ধান কমিটি স্বতন্ত্র প্রার্থী তালুকদার মো. তৌহিদ জং মুরাদকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন। তাকে আগামী ২৬ ডিসেম্বর সকাল ১০টার সময় ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও সিনিয়র সহকারী জজ জাকির হোসেনের কার্যালয়ে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

সময়ের আলো/আরআই



  বিষয়:   সংসদ নির্বাচন  নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন  ঢাকা-১৯ আসন  স্বতন্ত্র প্রার্থী  তালুকদার মো. তৌহিদ জং 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: