‘বিএনপি এ রকম করে কেয়ামত পর্যন্ত ক্ষমতায় যেতে পারবে না’ বলে মন্তব্য করেছেন ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ব্যারিস্টার শাহজাহান ওমর বীর উত্তম।
শুক্রবার (২২ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টায় কাঠালিয়া পাইলট গালর্স স্কুল এন্ড কলেজ মাঠে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
ব্যারিস্টার শাহজাহান ওমর বলেন, সব নির্বাচনে জিততে হবে এমন কথা নয়। বিএনপি মনে করে যখনই ক্ষমতায় যাবে তখনই নির্বাচন করবে, সে অপেক্ষায় অপেক্ষায় ১৫ বছর কেটে গেল, এ রকম কেয়ামত পর্যন্ত যেতে থাকলেও বিএনপি ক্ষমতায় যেতে পারবে না।
তিনি আরো বলেন, ‘ব্যঙ্গের প্রসাবে পাছার খাওয়া যায়না, বাঘের গর্জন শোনা যায়, কিন্তু শিয়ালের হুয়াক্কা হুয়া বড় বিচ্ছিরি, আমি কোন খানের কথা বলেছি আপনারা বুজতে পারছেন।’
উপজেলা আওয়ামী লীগের সভাপতি বিমল চন্দ্র সমাদ্দারের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। পথ সভায় বক্তব্য রাখেন কাঠালিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. এমাদুল হক মনির। সভায় বিভিন্ন শ্রেণি পেশার হাজার হাজার মানুষ অংশ গ্রহণ করেন।
সময়ের আলো/আরআই