রংপুর-৩ আসনে নৌকার প্রার্থী না থাকায় লাঙ্গলের সুবাতাস

রংপুর ব্যুরো

সারাদেশ

রংপুর-৩ সদর আসনে জাতীয় পার্টির প্রার্থী হয়েছেন দলটির চেয়ারম্যান জিএম কাদের। ফলে সমঝোতার কারণে স্বাভাবিকভাবেই দলীয় প্রার্থী তুষার কান্তি মন্ডলকে

2023-12-22T23:02:13+00:00
2023-12-22T23:06:07+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
রংপুর-৩ আসনে নৌকার প্রার্থী না থাকায় লাঙ্গলের সুবাতাস
রংপুর ব্যুরো
প্রকাশ: শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩, ১১:০২ পিএম  আপডেট: ২২.১২.২০২৩ ১১:০৬ পিএম
রংপুর-৩ আসনে নৌকার প্রার্থী না থাকায় লাঙ্গলের সুবাতাস
রংপুর-৩ সদর আসনে জাতীয় পার্টির প্রার্থী হয়েছেন দলটির চেয়ারম্যান জিএম কাদের। ফলে সমঝোতার কারণে স্বাভাবিকভাবেই দলীয় প্রার্থী তুষার কান্তি মন্ডলকে প্রত্যাহার করে নিয়েছে আওয়ামী লীগ। এখানে আওয়ামী লীগের নৌকা বা স্বতন্ত্র প্রার্থী নেই। ফলে জিএম কাদেরের লাঙ্গলের বাজিমাত।

রংপুর সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান, জাপা সদর উপজেলার আহ্বায়ক মাসুদ নবী মুন্না, সিনিয়র নেতা সাংবাদিক রাজু আহমেদসহ দলীয় নেতাকর্মীরা নিশ্চিত ভাবে বলেছেন লাঙ্গলের জয় নিশ্চিত। ফুরফুরে মেজাজে থাকা জিএম কাদেরের সঙ্গে এই আসনটিতে ভোটযুদ্ধে লড়বেন আরও পাঁচজন।

রংপুর-৩ আসনে ভোটার ৫ লাখ ১৯ হাজার ৯৭০ জন। এই আসনটির বর্তমান সংসদ সদস্য এরশাদপুত্র রাহগীর আল-মাহি সাদ। এবার তিনি ভোটযুদ্ধে মাঠে নেই। জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদের বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের পেশায় একজন রাজনীতিবিদ ও বুদ্ধিজীবী। তিনি পাঁচবার সংসদ নির্বাচনে অংশ নিয়ে একবার পরাজিত হন।

লালমনিরহাট-৩ আসন থেকে ১৯৯৬, ২০০৮ এবং ২০১৮ সালে অনুষ্ঠিত সংসদ নির্বাচনে বিজয়ী হয়েছিলেন। তবে ২০১৪ সালের নির্বাচনে তিনি ওই আসন থেকে জয়ী হতে পারেননি। রংপুর-৩ আসন থেকে তিনি ২০০১ সালে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুর পর জিএম কাদের পার্টির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। 

অন্যদিকে ইতিপূর্বে এই আসনটির সংসদ সদস্য এরশাদপুত্র রাহগীর আল-মাহি সাদের যে সংকট সৃষ্টি হয়েছে তা ফিরে পাবে বলেছেন দলীয় নেতা কর্মীরা।

সময়ের আলো/আরআই



  বিষয়:   সংসদ নির্বাচন  রংপুর-৩ আসন  জাতীয় পার্টি  জিএম কাদের 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: