হাতিয়ায় নৌকা প্রার্থীর উঠান বৈঠক যেন জনসভা

হাতিয়া প্রতিনিধি

সারাদেশ

নোায়াখালী হাতিয়ায় নৌকার প্রার্থী মোহাম্মদ আলীর উঠান বৈঠক জনসভায় রূপ নিয়েছে। শনিবার (২৩ ডিসেম্বর) সকালে চরকিং ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে

2023-12-23T17:48:57+00:00
2023-12-23T17:48:57+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
হাতিয়ায় নৌকা প্রার্থীর উঠান বৈঠক যেন জনসভা
হাতিয়া প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩, ৫:৪৮ পিএম 
হাতিয়ায় নৌকা প্রার্থীর উঠান বৈঠক যেন জনসভা
নোায়াখালী হাতিয়ায় নৌকার প্রার্থী মোহাম্মদ আলীর উঠান বৈঠক জনসভায় রূপ নিয়েছে। শনিবার (২৩ ডিসেম্বর) সকালে চরকিং ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয় এই উঠান বৈঠক। এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আয়েশা ফেরদাউস।

পূর্ব নির্ধারিত উঠান বৈঠকটি শুরু হয় সকাল ১০টায়। এতে চরকিং ইউনিয়নের বিভিন্ন অংশ থেকে প্রায় ৫ হাজার লোক এসে উপস্থিত হয়। বৈঠক স্থলে জায়গা সংকুলন না হওয়ায় অনেকে রাস্তার উপরে দাঁড়িয়ে থাকেন।

চরকিং ইউপি চেয়ারম্যান নাঈম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত উঠান বৈঠকে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান কেফায়েত উল্যাহ, উপজেলা আওয়ামী লীগ সদস্য জিয়া উদ্দিন আহাম্মেদ, নুর উদ্দিন পিপলু, যুবলীগ সভাপতি শাহ আজিজুর রহমান মিরাজ, ছাত্রলীগ সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক সাজেদ উদ্দিন, ইউপি সদস্য মো. ইকবাল, আল আমিন প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ আয়েশা ফেরদাউস বলেন, এই নৌকা আমার আপনার সকলের। আগামী ৭ জানুয়ারি সবাই নিজ নিজ দায়িত্বে কেন্দ্র এসে ভোট দিয়ে যাবেন। 

তিনি আরো বলেন, হাতিয়ার মূল সমস্যা নদী ভাঙ্গন ও বিদ্যুৎ। বিদ্যুৎ সমস্যা সমাধান হয়েছে। হাতিয়াতে শতভাগ বিদ্যুৎ নিশ্চিত করা হয়েছে। আগামীতে নদী ভাঙ্গন নিয়ে কাজ করা হবে।

এদিকে উপজেলার হরনী ইউনিয়নে হাতিয়া বাজারসহ বিভিন্ন বাজারে গণসংযোগ করেছে জাতীয় পার্টির প্রার্থী মুশফিকুর রহমান।

প্রসঙ্গত, নোয়াখালী-৬ হাতিয়া থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছেন তিনজন। আওয়ামী লীগ থেকে মোহাম্মদ আলী (নৌকা), মুক্তিজোটের মোহাম্মদ মোজাম্মেল হক (ছড়ি প্রতীক) ও জাতীয় পার্টি থেকে মুশফিকুর রহমান (নাঙ্গল প্রতীক)। হাতিয়ায় ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ভোটার সংখ্যা ৩ লাখ ১৫ হাজার ১শত ৩২ জন। ভোট কেন্দ্র ৯৬টি।

সময়ের আলো/আরআই



  বিষয়:   সংসদ নির্বাচন  নির্বাচনী প্রচারণ  উঠান বৈঠক  নোয়াখালী-৬ আসন  হাতিয়া 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: