দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মুন্সীগঞ্জ-১ আসনে ১০০ জন আইনজীবীকে নিয়ে নৌকার প্রার্থী আলহাজ্ব মহিউদ্দিনের পক্ষে গণসংযোগ করেছেন বাংলাদেশ বার কাউন্সিল লিগ্যাল এডুকেশন কমিটির চেয়ারম্যান এডভোকেট আব্দুল বাতেন।
শনিবার (২৩ ডিসেম্বর) সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত গণসংযোগকালে শ্রীনগর সিরাজদিখান উপজেলার শ্রীনগর ছনবাড়ি, চকবাজার মার্কেট, শ্রীনগর স্টেডিয়াম মার্কেট, শ্রীনগর বাজার, সিরাজদিখান মালখানগর, মদ্যপাড়া সংলগ্ন বাজার ও আশপাশের এলাকায় সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন এবং নৌকা মার্কায় ভোট দেওয়ার অনুরোধ জানান।
এ সময় উপস্থিত ছিলেন অ্যাডভোকেট নাসিম জাহান রুবি, অ্যাডভোকেট আসাদুজ্জামান খান রচি, অ্যাডভোকেট মো. শহিদুল ইসলাম, অ্যাডভোকেট মুহাম্মদ জুয়েল, অ্যাডভোকেট নাছিমা আক্তার, অ্যাডভোকেট তাহমিনা আক্তার তুহিন, ব্যারিস্টার জি কিবরিয়া শিমুল, অ্যাডভোকেট মোহাম্মদ আলী, অ্যাডভোকেট মাহবুবুর রহমান তুহিন, অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম পল্টু, অ্যাডভোকেট মো. সোহেল রানা, অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মাহমুদ আনোয়ার, অ্যাডভোকেট মো. ফিরোজ খান।
বাংলাদেশ বার কাউন্সিল লিগ্যাল এডুকেশন কমিটির চেয়ারম্যান এডভোকেট আব্দুল বাতেন বলেন, মুন্সীগঞ্জ-১ (সিরাজদিখান-শ্রীনগর) আসনের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ও উন্নত নাগরিক সেবা নিশ্চিত করতে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে নির্বাচিত করুন। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপর আস্থা রেখে নৌকার প্রার্থীকে ভোট দিন।
সময়ের আলো/আরআই