নিখোঁজের ৩ দিন পর মেঘনায় ভেসে উঠলো জেলের লাশ

গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

সারাদেশ

মুন্সীগঞ্জের গজারিয়ায় বালুবাহী বাল্কহেডের ধাক্কায় নৌকা ডুবিতে নিখোঁজের তিনদিন পর মেঘনা নদীতে ভেসে উঠলো নবী হোসেন (৩৫) নামে এক জেলের

2023-12-23T19:43:11+00:00
2023-12-23T19:43:11+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
সারাদেশ
নিখোঁজের ৩ দিন পর মেঘনায় ভেসে উঠলো জেলের লাশ
গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩, ৭:৪৩ পিএম 
নিখোঁজের ৩ দিন পর মেঘনায় ভেসে উঠলো জেলের লাশ
মুন্সীগঞ্জের গজারিয়ায় বালুবাহী বাল্কহেডের ধাক্কায় নৌকা ডুবিতে নিখোঁজের তিনদিন পর মেঘনা নদীতে ভেসে উঠলো নবী হোসেন (৩৫) নামে এক জেলের লাশ। 

নিহত নবী হোসেন গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নের চর বলাকী গ্রামের মৃত শফিকুল ইসলামের ছেলে। তার স্ত্রী এবং ১২ বছর ও ৪ মাস বয়সী দুটি পুত্র রয়েছে বলে জানা গেছে।

শনিবার (২৩ ডিসেম্বর) ১১টার দিকে হোসেন্দী ইউনিয়নের চর বলাকী গ্রাম সংলগ্ন মেঘনা নদীতে ভাসমান অবস্থায় তার লাশ পাওয়া যায়। এর আগে গত মঙ্গলবার দিনগত রাতে মেঘনা নদীতে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় নৌকা ডুবে নিখোঁজ হয় সে।

স্থানীয়রা জানান, মঙ্গলবার সন্ধ্যায় চর বলাকী গ্রামের আমান উল্লাহকে সঙ্গে নিয়ে নদীতে মাছ শিকার করতে যায় নবী হোসেন। নদীতে জাল পেতে দুজনেই ঘুমিয়ে ছিলেন। এসময় বালুবাহী একটি বাল্কহেড ধাক্কা দিলে নৌকাটি ডুবে যায়। এসময় আমান উল্লাহ সাঁতরায়ে নদীর তীরে উঠতে সক্ষম হলেও নিখোঁজ হন নবী হোসেন।

নবী হোসেনের লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন হোসেন্দী ইউনিয়নের ৯ নং ওয়ার্ড সদস্য পিন্টু।

এবিষয়ে কলাগাছিয়া নৌ পুলিশ ফাঁড়ী ইনচার্জ মো. হাবীব উল্লাহ জানান, লাশ উদ্ধারের খবর আমরা এখনো পাইনি। তবে খোঁজ নিয়ে বিস্তারিত জানাবো।    

সময়ের আলো/আরআই



  বিষয়:   বাল্কহেডের ধাক্কায় নৌকা ডুবি  নিখোঁজের জেলের লাশ উদ্ধার  গজারিয়া  মুন্সীগঞ্জ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: