সরিষার রেকর্ড আবাদে মাঠজুড়ে হলুদের ঢেউ, কৃষকের মুখে হাসি

অভয়নগর (যশোর) প্রতিনিধি

সারাদেশ

যশোরের অভয়নগর উপজেলায় এবার সরিষার বাম্পার ফলন হয়েছে। উপজেলার বিভিন্ন এলাকায় বিস্তীর্ণ ফসলের মাঠে এখন হলুদের ঢেউ। সরিষার এই ফলনে

2023-12-23T21:14:25+00:00
2023-12-23T21:14:25+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
সারাদেশ
সরিষার রেকর্ড আবাদে মাঠজুড়ে হলুদের ঢেউ, কৃষকের মুখে হাসি
অভয়নগর (যশোর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩, ৯:১৪ পিএম 
সরিষার রেকর্ড আবাদে মাঠজুড়ে হলুদের ঢেউ, কৃষকের মুখে হাসি
যশোরের অভয়নগর উপজেলায় এবার সরিষার বাম্পার ফলন হয়েছে। উপজেলার বিভিন্ন এলাকায় বিস্তীর্ণ ফসলের মাঠে এখন হলুদের ঢেউ। সরিষার এই ফলনে কৃষকের চোখেমুখে আনন্দের আভা ফুটে উঠেছে। চাষিরা বলছেন, আবহাওয়া অনুকূলে থাকায় এবার ফলন ভালো হয়েছে।

কৃষি কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, অনুকূল আবহাওয়া আর যথাযথ পরিচর্যার কারণে এবার সরিষার বাম্পার ফলন হয়েছে। মাঘ মাসের শুরুতে ক্ষেত থেকে সরিষা তোলা শুরু হবে। অন্যান্য ফসলের তুলনায় সরিষার উৎপাদন খরচ কম হওয়ায় এবং গত কয়েক বছর ধরে বাজারে সরিষার ভালো দাম থাকায় চাষিরা দিন দিন সরিষা চাষের দিকে ঝুঁকছেন। উপজেলায় ২ হাজার ১শ’ ১০ হেক্টর জমিতে সরিষার চাষ হয়েছে। এ অঞ্চলের কৃষকেরা সাধারণত ছয়টি জাতের সরিষা আবাদ করে থাকে। সেগুলো হচ্ছে- উচ্চফলনশীল বিনা সরিষা ৪, বিনা-৯, বিনা-১১, সরিষা বারী-৯, বারী-১৪, বারী-১৫, বারী-১৭, বারী-১৮, বুলেট, টরি-৭ ও পাঞ্জাবজটা জাতের সরিষা। 

উপজেলার বাঘুটিয়া, শ্রীধরপুর, ধোপাদী, সিরাজকাটি ও প্রেমবাগ এলাকায় সরেজমিনে দেখা যায়, ফসলের মাঠগুলো সরিষা ফুলের হলুদ রঙে অপরূপ শোভা ধারণ করেছে। মাঠে পরিচর্যার কাজে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। দিগন্তজোড়া মাঠে কেবল হলুদের আধিক্য। যতদূর চোখ যায় কেবল হলুদের সমারোহ চোখে পড়ে। চোখ জোড়ানো নয়নাভিরাম এ দৃশ্যভ্রম হতে পারে যে প্রকৃতির গায়ে যেন হলুদ চাদর জড়িয়ে দিয়েছে কেউ। গত কয়েকবছর করোনার প্রাদুর্ভাব, প্রতিকূল আবহাওয়াও প্রাকৃতিক দুর্যোগে নাস্তানাবুদ কৃষকরা এবার যেন দুরাশার মেঘ সরিয়ে চোখে মুখে হাসি ফুটিয়েছে। 

জানা গেছে, এবার সরিষার বাম্পার ফলনের সম্ভাবনা দেখছেন কৃষি বিভাগ। সেই সাথে আশায় বুক বেঁধেছেন চাষিরা। অণুকুল আবহাওয়া, কৃষি বিভাগের প্রণোদনা ও তদারকি এবং কৃষকদের ঐকান্তিক চেষ্টায় এবার উপজেলায় সরিষা চাষ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। দিগন্ত জুড়ে সরিষা ফুলের হাসির সাথে কৃষকের হাসি যেন একাকার হয়ে আছে। 

উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে এ উপজেলার ২ হাজার ৫০ হেক্টর জমিতে সরিষা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিলো। যেখানে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ৬০ হেক্টর জমিতে বেশি সরিষার চাষ করেছেন চাষিরা। যা ইতিপূর্বেও সকল রেকর্ড ভঙ্গ করেছে। 

এদিকে কৃষি সম্প্রসারণ অফিস সূত্র আরো জানিয়েছে, চলতি মৌসুমে উপজেলায় অভয়নগর সরিষার উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২ হাজার ১শ’ ১০ মেট্রিক টন। 

উপজেলার সবুজবাগ গ্রামের সরিষা চাষি কামাল হোসেন জানান, এবার সরকারি সাহায্য সহযোগিতায় ৩ বিঘা জমিতে সরিষা চাষ করেছেন। এছাড়াও পাচুড়িয়া গ্রামের আমির সরদার মশিয়ার সরদার, আজিজুর রহমান, মাজার আলী, অমলকৃষ্ণ সহ শতাধিক কৃষক এবার মৌসুমে সরিষার আবাদ করছেন। বৃষ্টির কারণে একটু সমস্যা হলেও পরবর্তীতে রোদ থাকার কারণে এখন আর সমস্যা নেই। আশা করছেন এবার বাম্পার ফলন পাবেন। 

সিরাজকাটি গ্রামের সরিষা চাষি মোজাফফার হোসেন বলেন, গতবছরের তুলনায় এবার ফলন অনেক বেশি। দামটাও ভালো পাওয়া যাবে বলে প্রত্যাশা তার। 

নজরুল ইসলাম মল্লিক বলেন, সবিন তেল আমাদেরকে আমদানি করতে হয়। আমদানি নির্ভরশীল না হয়ে দেশে খাদ্য তেল সরিষা রোপণ করলে আমাদের চাহিদা মিটবে। 

ব্লক সুপারভাইজার দিপক কুমার পাল বলেন, গত মৌসুমে এ ব্লকে ২০ হেক্টর জমিতে সরিষা আবাদ হয়েছিল। এবার বাড়িয়ে ৩০ হেক্টর জমিতে সরিষা আবাদ হচ্ছে। চাষিরা এখন সরিষা চাষে ঝুঁকছেন। 

এ ব্যাপারে অভয়নগর উপজেলা কৃষি কর্মকর্তা লাভলী খাতুন বলেন, এ উপজেলায় গত বছরে আবাদি জমি ছিল ১২ শ’ হেক্টর। সেখানে এবার চলতি বছরে আবাদি এরিয়া দাঁড়িয়েছে ২ হাজার ১শ’ ১০ হেক্টর। বারী সরিষা যে জাত আছে। সেটাতে তেলের পার্সেন্ট বেশি। এই বারী সরিষা জাতটি কৃষকরা রোপণ করছেন বেশি। বিগত বছরে ছিল ৬শ’ ৮৫ হেক্টর। বর্তমানে দাঁড়িয়েছে ১৫শ’ ৭০ হেক্টর। ভোজ্য তেলের আমদানি নির্ভরতা কমাতে সরকারি প্রণোদনার আওতায় কৃষকদেরকে বীজ, সার, কীটনাশক দিয়ে সহায়তা করা হয়েছে। তেলজাতী উৎপাদন আমরা দ্বিগুণ করবো। ফলে এবার অভয়নগরে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে সরিষার রেকর্ড আবাদ হয়েছে। ফলনও রেকর্ড ছাড়িয়ে যাবে বলে প্রত্যাশা করছি।

সময়ের আলো/আরআই



  বিষয়:   সরিষার রেকর্ড আবাদ  মাঠজুড়ে হলুদের ঢেউ  কৃষকের মুখে হাসি  অভয়নগর  যশোর 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: