স্বতন্ত্র প্রার্থী সিরাজের পোস্টার-ব্যানার অপসারণ

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাদেশ

আচরণবিধি লঙ্ঘন করে স্বতন্ত্র প্রার্থী সারওয়াত সিরাজের পোস্টার ও ব্যানারে শাজাহান সিরাজের ছবি ব্যবহার করায় তার নির্বাচনী পোস্টার ও ব্যানার

2023-12-23T23:12:43+00:00
2023-12-23T23:12:43+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
স্বতন্ত্র প্রার্থী সিরাজের পোস্টার-ব্যানার অপসারণ
আচরণবিধি লঙ্ঘন
কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩, ১১:১২ পিএম 
স্বতন্ত্র প্রার্থী সিরাজের পোস্টার-ব্যানার অপসারণ
আচরণবিধি লঙ্ঘন করে স্বতন্ত্র প্রার্থী সারওয়াত সিরাজের পোস্টার ও ব্যানারে শাজাহান সিরাজের ছবি ব্যবহার করায় তার নির্বাচনী পোস্টার ও ব্যানার অপসারণ করেছে উপজেলা প্রশাসন। টাঙ্গাইল-৪ কালিহাতী আসনের স্বতন্ত্র প্রার্থী সারওয়াত সিরাজ স্বাধীনতার ইশতেহার পাঠক ও বিএনপি সরকারের সাবেক মন্ত্রী শাজাহান সিরাজের কন্যা।

শনিবার (২৩ ডিসেম্বর) বিকালে উপজেলা সদরের দক্ষিণ বেতডোবা, কালিহাতী কলেজ গেইট ও মোড়, বাসস্ট্যান্ড, উত্তর বেতডোবা, সাতুটিয়া, উপজেলা পরিষদ এলাকা, বাগুটিয়াসহ উপজেলার বিভিন্ন এলাকায় সহকারী কমিশনার ভূমি মো. সিফাত বিন সাদেকের নেতৃত্বে পোস্টার ও ব্যানার অপসারণ অভিযান পরিচালনা করা হয়।

এবিষয়ে সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সিফাত বিন সাদেক বলেন, স্বতন্ত্র প্রার্থীরা শুধু নিজের ছবি ও প্রতীক ব্যবহার করতে পারবেন, অন্য কারো ছবি ব্যবহার করতে পারবেন না। দলীয় প্রার্থীরা তাদের নির্বাচনী পোস্টার ও ব্যানারে শুধু দলীয় প্রধানের ছবি ব্যবহার করতে পারবেন। নির্বাচনী সকল আইন ও আচরণবিধি পরিপালনে প্রশাসন সবসময় সচেষ্ট আছে এবং থাকবে।

প্রসঙ্গত, প্রতীক বরাদ্দের আগে গত ১৭ ডিসেম্বর রোববারও স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার সারওয়ত সিরাজের পক্ষে রঙ্গিন পোস্টার লাগানোর বিষয়ে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের দৃষ্টি আকর্ষণ ও সংবাদ প্রকাশের পর রঙ্গিন পোস্টার-ব্যানার অপসারণে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন।

সময়ের আলো/আরআই



  বিষয়:   সংসদ নির্বাচন  আচরণবিধি লঙ্ঘন  পোস্টার-ব্যানার অপসারণ  টাঙ্গাইল-৪ আসন 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: