উপকূলে মেঘলা আকাশ, ঘন কুয়াশায় মোংলায় নৌযান চলাচল বিঘ্নিত

মোংলা প্রতিনিধি

সারাদেশ

মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর ফলে রোববার (২৪ ডিসেম্বর) ভোর থেকে মোংলা উপকূলের আকাশ মেঘলা ও কুয়াশাচ্ছন্ন

2023-12-24T13:59:00+00:00
2023-12-24T13:59:00+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
সারাদেশ
উপকূলে মেঘলা আকাশ, ঘন কুয়াশায় মোংলায় নৌযান চলাচল বিঘ্নিত
মোংলা প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৪ ডিসেম্বর, ২০২৩, ১:৫৯ পিএম 
উপকূলে মেঘলা আকাশ, ঘন কুয়াশায় মোংলায় নৌযান চলাচল বিঘ্নিত
মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর ফলে রোববার (২৪ ডিসেম্বর) ভোর থেকে মোংলা উপকূলের আকাশ মেঘলা ও কুয়াশাচ্ছন্ন রয়েছে। তাই কুয়াশায় ঢাকা পড়েছে মোংলাসহ সংলগ্ন সাগর ও সুন্দরবন উপকূলীয় এলাকা। ঘন কুয়াশায় বন্দরের পশুর ও বঙ্গবন্ধু মোংলা-ঘাষিয়াখালী আন্তর্জাতিক নৌ ক্যানেল দিয়ে নৌযান চলাচল বিঘ্নিত হচ্ছে। 

সেই সাথে কুয়াশায় মোংলার মহাসড়কে হেডলাইট চালিয়ে চলাচল করছে যানবাহন। সড়কে যান চলাচলও বিঘ্নিত হচ্ছে। এদিকে আকাশ মেঘলা, সূর্যের দেখা না মেলা ও কুয়াশার সাথে বাতাসে শীতের প্রকোপ বাড়ছে। ফলে স্বাভাবিক জনজীবনে এর বিরূপ প্রভাবও পড়ছে। 

বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়ন'র মোংলা শাখা সহ-সভাপতি মাইনুল ইসলাম মিন্টু বলেন, ঘন কুয়াশার কারণে বন্দরের পশুর নদীতে থাকা পণ্যবাহী নৌযান (কার্গো, কোস্টার ও বার্জ) চলাচল বিঘ্নিত হচ্ছে। দুর্ঘটনার আশংকায় এ সকল জাহাজের মাস্টার ও স্টাফেরা নৌযান চলাচল থেকে বিরত থেকে অলস অবস্থান করছেন। 

মোংলা বন্দর লঞ্চ লেবার এ্যাসোসিয়েশনের সভাপতি আনোয়ার মাস্টার বলেন, কুয়াশায় নদীতে সামনে পিছনে কিছু দেখা যাচ্ছেনা। তাই বন্দরে অবস্থানরত বিভিন্ন জাহাজ থেকে পণ্য নিয়ে গন্তব্যের অপেক্ষায় শতশত নৌযান। 

মোংলা আবহাওয়া অফিস ইনচার্জ মো. হারুন অর রশিদ বলেন, দিনের তুলনায় রাতে কুয়াশা বেশি থাকবে। সেই সাথে আকাশও মেঘাচ্ছন্ন থাকবে। এমন অবস্থা বিরাজমান থাকবে সোমবারও। তবে বৃষ্টির কোন সম্ভাবনা নেই বলে জানান তিনি। 

সময়ের আলো/আরআই



  বিষয়:   বঙ্গোপসাগরে লঘুচাপ  উপকূলে মেঘলা আকাশ  ঘন কুয়াশা  নৌযান চলাচল বিঘ্নিত  মোংলা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: