নিয়ামতপুরে খাদ্যমন্ত্রীর নির্বাচনী ক্যাম্পে আগুন

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি

সারাদেশ

নওগাঁর নিয়ামতপুরে আওয়ামী লীগের প্রার্থী ও খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের একটি অস্থায়ী নির্বাচনী অফিসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার (২৪ ডিসেম্বর)

2023-12-25T14:05:02+00:00
2023-12-25T14:05:02+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
নিয়ামতপুরে খাদ্যমন্ত্রীর নির্বাচনী ক্যাম্পে আগুন
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩, ২:০৫ পিএম 
নিয়ামতপুরে খাদ্যমন্ত্রীর নির্বাচনী ক্যাম্পে আগুন
নওগাঁর নিয়ামতপুরে আওয়ামী লীগের প্রার্থী ও খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের একটি অস্থায়ী নির্বাচনী অফিসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার (২৪ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ভাবিচা ইউনিয়নের ঠকঠকি এলাকায় এই ঘটনা ঘটে। 

ভাবিচা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উৎপল সরকার পিন্টু জানান, নির্বাচনী এলাকায় প্রচারণা শেষে আমরা স্টলে বসে চা খাচ্ছিলাম। নির্বাচনী অফিসে দায়িত্বরত কয়েকজন রাতের খাবার খাওয়ার জন্য হোটেল গেলে আগুন দেয় দুর্বৃত্তরা। 

পরে কয়েকজন এসে আগুন নেভায়। ফলে বড় ধরণের কোন ক্ষয়ক্ষতি হয়নি। এসময় অনেক পোস্টার ফেস্টুন এতে পুড়ে গেছে। 

নিয়ামতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইদুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে।

সময়ের আলো/জিকে


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: