নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন: ইউপি চেয়ারম্যানকে শোকজ

জয়পুরহাট প্রতিনিধি

সারাদেশ

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জয়পুরহাটের ভাদসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান স্বাধীনকে শোকজ করে ব্যাখ্যা প্রদানের নির্দেশ দিয়েছে নির্বাচনী অনুসন্ধান কমিটি। রোববার

2023-12-25T16:05:03+00:00
2023-12-25T16:05:03+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন: ইউপি চেয়ারম্যানকে শোকজ
জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩, ৪:০৫ পিএম 
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন: ইউপি চেয়ারম্যানকে শোকজ
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জয়পুরহাটের ভাদসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান স্বাধীনকে শোকজ করে ব্যাখ্যা প্রদানের নির্দেশ দিয়েছে নির্বাচনী অনুসন্ধান কমিটি।

রোববার (২৪ ডিসেম্বর) জয়পুরহাট-১ আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও যুগ্ম জেলা ও দায়রা জজ সাজেদুর রহমান এই ব্যাখ্যা চেয়ে স্বাধীন চেয়ারম্যানের কাছে নোটিশ পাঠিয়েছেন।

সেই নোটিশে উল্লেখ করা হয়েছে, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী জহুরুল ইসলামের লিখিত অভিযোগের প্রেক্ষিতে নিম্ন স্বাক্ষরকারীর গোচরীভুত হয়েছে যে, আপনি আপনার দলবল নিয়ে গত ১২/১২/২৩ ইং তারিখে নেঙ্গাপীর বাজারে তার কর্মী শাহজাহানের উপর হামলা করে মারপিট করে আহত করেছেন।

উপর্যুক্ত বিষয়ে আপনার কোন বক্তব্য থাকলে আগামী ২৬ ডিসেম্বর বেলা ১২টার সময় জয়পুরহাট জেলা ও দায়রা জজ আদালত ভবনের তৃতীয় তলায় অবস্থিত নিম্ন স্বাক্ষরকারীর কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে লিখিতভাবে তা দাখিল করার জন্য আপনাকে গণ প্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর ৯১ ক(৫) (ক) অনুচ্ছেদের ক্ষমতাবলে নির্দেশ করা হলো।

সময়ের আলো/আরআই



  বিষয়:   সংসদ নির্বাচন  আচরণবিধি লঙ্ঘন  ইউপি চেয়ারম্যানকে শোকজ  জয়পুরহাট 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: