উৎকোচের বিনিময়ে মাদ্রাসায় নিয়োগ, স্বতন্ত্র প্রার্থীকে শোকজ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

উৎকোচের বিনিময়ে গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর এলাকার প্রসাদপুর কামিল মাদ্রাসার চার কর্মচারীকে নিয়োগ দেয়ার অভিযোগে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী গোলাম

2023-12-25T16:16:01+00:00
2023-12-25T16:16:01+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
উৎকোচের বিনিময়ে মাদ্রাসায় নিয়োগ, স্বতন্ত্র প্রার্থীকে শোকজ
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩, ৪:১৬ পিএম 
উৎকোচের বিনিময়ে মাদ্রাসায় নিয়োগ, স্বতন্ত্র প্রার্থীকে শোকজ
উৎকোচের বিনিময়ে গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর এলাকার প্রসাদপুর কামিল মাদ্রাসার চার কর্মচারীকে নিয়োগ দেয়ার অভিযোগে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী গোলাম মোস্তফা বিশ্বাসকে শোকজ করেছে নির্বাচনী অনুসন্ধান কমিটি। সোমবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টায় তাকে স্ব-শরীরে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়।

এরআগে রোববার (২৪ ডিসেম্বর) দুপুরে এ নোটিশ দেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান এবং যুগ্ম জেলা ও দায়রা জজ মো. সাইফুল ইসলাম। গোলাম মোস্তফা বিশ্বাস গোমস্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য।

শোকজের নোটিশ সূত্রে জানা যায়, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় কেন আপনার বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নোয়ার জন্য নির্বাচন কমিশন বরাবর সুপারিশ করা হবে না তৎমর্মে নিম্ম স্বাক্ষরকারীর কার্যালয়ে স্ব-শরীরে হাজির হয়ে বা আপনার ক্ষমতাপ্রাপ্ত উপযুক্ত কোন প্রতিনিধির মাধ্যমে লিখিতভাবে ব্যাখ্যা প্রদানের জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।

নির্বাচনী অনুসন্ধান কমিটির সাচিবিক সহায়তাকারী মো. সিরাজুল ইসলাম বলেন, গোলাম মোস্তফা বিশ্বাসের বিরুদ্ধে গোমস্তাপুর উপজেলার ইসলামনগর গ্রামের মৃত মাহির আলীর ছেলে মো. আতাউর রহমান অভিযোগ দিয়েছেন। তার অভিযোগ, গোলাম মোস্তফা ৮ ডিসেম্বর প্রসাদপুর কামিল মাাদ্রাসার সভাপতি হিসেবে পদাধিকারবলে চার কর্মচারীকে উৎকোচের বিনিময়ে নিয়োগ দেন।

তিনি আরো বলেন, নির্বাচনী আচরণবিধি অনুযায়ী কোনো প্রার্থী কোনো শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভা বা যে কোনো কাজে অংশ নিতে পারবেন না। কর্মচারী নিয়োগে অংশ নেয়ায় নির্বাচন আচরণবিধি লঙ্ঘন হয়েছে। এর পরিপ্রেক্ষিতে তাকে শোকজ করা হয়।

সময়ের আলো/আরআই



  বিষয়:   সংসদ নির্বাচন  আচরণবিধি লঙ্ঘন  স্বতন্ত্র প্রার্থী  গোলাম মোস্তফা বিশ্বাস  চাঁপাইনবাবগঞ্জ-২ আসন 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: