শীতার্তদের মাঝে আইএফআইসি ব্যাংকের কম্বল বিতরণ

সারাদেশ

আইএফআইসি ব্যাংকের বনশ্রী শাখার উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। সোমবার (২৫ ডিসেম্বর) সকাল ৭টার দিকে রাজধানীর বনশ্রী ও

2023-12-25T18:00:43+00:00
2023-12-25T18:00:43+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
সারাদেশ
শীতার্তদের মাঝে আইএফআইসি ব্যাংকের কম্বল বিতরণ
প্রকাশ: সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩, ৬:০০ পিএম 
শীতার্তদের মাঝে আইএফআইসি ব্যাংকের কম্বল বিতরণ
আইএফআইসি ব্যাংকের বনশ্রী শাখার উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। সোমবার (২৫ ডিসেম্বর) সকাল ৭টার দিকে রাজধানীর বনশ্রী ও আফতাবনগরে অন্তত ২০০ জন অসহায় শীতার্ত মানুষের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়।

এ সময় বনশ্রী সোসাইটি এবং আফতাবনগর সোসাইটির সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আগত সবাই আইএফআইসি ব্যাংকের এ ধরনের মানবিক কাজের প্রশংসা করেন এবং সমাজে বিত্তশালী অন্যান্যদের এগিয়ে আসার আহ্বান জানান।

আগামীতেও ব্যাংকের পক্ষ থেকে এ ধরনের মানবিক কর্মসূচি অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন আইএফআইসি ব্যাংকের বনশ্রী শাখার ম্যানেজার মে. মারুফ।

সময়ের আলো/এম


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: