খুলনার ৩ ইউপি চেয়ারম্যানকে গ্রেফতারের দাবি স্বতন্ত্র প্রার্থী দারার

খুলনা ব্যুরো

সারাদেশ

খুলনা-৪ আসনে নৌকার প্রার্থী ও সমর্থকদের বিরুদ্ধে সাধারণ ভোটারদের হুমকি ও ভয়ভীতির প্রদর্শনের অভিযোগ করেছেন স্বতন্ত্র প্রার্থী জেলা ছাত্রলীগের সাবেক

2023-12-25T19:02:39+00:00
2023-12-25T19:02:39+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
খুলনার ৩ ইউপি চেয়ারম্যানকে গ্রেফতারের দাবি স্বতন্ত্র প্রার্থী দারার
খুলনা ব্যুরো
প্রকাশ: সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩, ৭:০২ পিএম 
খুলনার ৩ ইউপি চেয়ারম্যানকে গ্রেফতারের দাবি স্বতন্ত্র প্রার্থী দারার
খুলনা-৪ আসনে নৌকার প্রার্থী ও সমর্থকদের বিরুদ্ধে সাধারণ ভোটারদের হুমকি ও ভয়ভীতির প্রদর্শনের অভিযোগ করেছেন স্বতন্ত্র প্রার্থী জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এস এম মোর্ত্তজা রশিদী দারা। বিশেষ করে নির্বাচনী এলাকায় হত্যাসহ একাধিক মামলার আসামি দিঘলিয়ার ইউপি চেয়ারম্যান জিয়া গাজী, তেরখাদার দ্বীন ইসালাম, রূপসার মিজানুর রহমান মিজানকে গ্রেফতারের দাবি জানান তিনি।

তিনি বলেন, খুলনা-৪ আসনের বর্তমান সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদীর লোকজন ভীতির পরিবেশ সৃষ্টি করছেন। তারা প্রান্তিক গরীব জনগোষ্ঠী, হিন্দু সম্প্রদায় ও তৃণমূলের নিরীহ আওয়ামী লীগ কর্মীদের হুমকি দিচ্ছে। এতে প্রধানমন্ত্রীর সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন বাধাগ্রস্ত হচ্ছে। এজন্য তিনি নির্বাচন কমিশনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।

সোমবার (২৫ ডিসেম্বর) দুপুরে নগরীর রূপসা মোড়ে তার ব্যক্তিগত কার্যালয়ে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

এস এম মোর্ত্তজা রশিদী দারা বলেন, খুলনা-৪ আসনের নৌকার প্রার্থী আব্দুল সালাম মূর্শেদী অর্থের বিনিময়ে ভীতিকর অবস্থার সৃষ্টি করেছেন। তিনি দলের ত্যাগী নেতাকর্মীদের বিতাড়িত করে সুবিধাভোগী সন্ত্রাসী, মাদক কারবারিদের স্থান দিয়েছেন। তারা প্রতিনিয়ত সাধারণ ভোটারদের হুমকি, দেশ ছাড়া করার হুমকি দিচ্ছে। এর আগে নগর যুবলীগের বাড়িতে নৌকার প্রার্থীর লোকজন উল্লাস করেছে। তারা নারীদের প্রতি অসৌজন্যমূলক আচরণ করছে। এসব ঘটনায় দুই নারী সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ দিয়েছেন। ভোট যাকেই দেওয়া হোক সালাম মূর্শেদীকে জয়ী ঘোষণা করা হবে অপ্রচার চালাচ্ছে। যা নির্বাচন কমিশনের আইন ও আচরণবিধি লঙ্ঘন করছে। হত্যা, সন্ত্রাসী ও মাদক কারবারে সম্পৃক্ত কতিপয় চেয়ারম্যান-মেম্বার ত্রাসের রাজস্ব সৃষ্টি করছে। যা সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনকে বাধাগ্রস্ত করবে। তাই নির্বাচন কমিশন ও আইন-শৃঙ্খলা বাহিনীকে অবিলম্বে তাদের গ্রেফতার ও ভোটারদের নিরাপত্তা দেওয়ার দাবি জানান তিনি।

প্রেস ব্রিফিংকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- প্রার্থীর নির্বাচনী সমন্বয় সাবেক জেলা আওয়ামী লীগ নেতা হুমায়ূন কবির ববি, ইউপি চেয়ারম্যান অধ্যাপক আশরাফুজ্জামান বাবুল, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এস এম মোয়াজ্জেম রশিদী দোজা প্রমুখ।

প্রেস ব্রিফিংয়ে তিনি আরো বলেন, আওয়ামী লীগের জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক হুইপ এস এম মোস্তফা রশিদী সুজা, আমার বড় ভাই। তিনি আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীদের হৃদয় দিয়ে ভালবেসেছেন। আজ সেইসব ত্যাগী নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়েছেন। বিগত বছরগুলোতে হাইব্রিড সুবিধাভোগীদের দাপটে নির্যাতন ও নিপীড়নের শিকার হচ্ছেন। তারা এ অবস্থা থেকে নিস্তার চান।

দারা সুষ্ঠু ও অংশগ্রহণ নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশন-সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নে নির্বাচন প্রশ্ন বিদ্ধকারীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানান। একই সাথে সকল প্রার্থীর জন্য প্রচার-প্রচারণায় সমান সুযোগ নিশ্চিতের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি।

উল্লেখ্য, এস এম মোর্ত্তজা রশিদী দারা খুলনা-৪ আসন থেকে কেটলি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। আর আব্দুস সালাম মূর্শেদী নৌকা নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করছেন। আওয়ামী লীগের রাজনীতিতে যার ইতিহাস প্রায় শূন্যের কোঠায়। এছাড়া এর আগে এমপি নির্বাচিত হয়ে বেশীরভাগ সময় ব্যবসার কাজে ঢাকায় অবস্থান করায় এলাকাবাসীর আক্ষেপের অন্তঃনেই।

সময়ের আলো/আরআই



  বিষয়:   সংসদ নির্বাচন  নির্বাচনী প্রচারণা  খুলনা-৪ আসন  স্বতন্ত্র প্রার্থী এস এম মোর্ত্তজা রশিদী দারা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: