ফেনীতে রেললাইনের ক্লিপ খোলার চেষ্টা, দুর্বৃত্তদের ধাওয়া

ফেনী প্রতিনিধি

সারাদেশ

ঢাকা-চট্টগ্রামের ফেনীর ফাজিলপুর রেলস্টেশন সংলগ্ন স্থানে স্লিপারের রিং স্পাইক তথা ক্লিপ খুলে নেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। এসময় টের পেয়ে তাদেরকে

2023-12-25T19:11:07+00:00
2023-12-25T19:11:07+00:00
 
  শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
শনিবার, ৪ জুলাই ২০২৬
সারাদেশ
ফেনীতে রেললাইনের ক্লিপ খোলার চেষ্টা, দুর্বৃত্তদের ধাওয়া
ফেনী প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩, ৭:১১ পিএম 
ফেনীতে রেললাইনের ক্লিপ খোলার চেষ্টা, দুর্বৃত্তদের ধাওয়া
ঢাকা-চট্টগ্রামের ফেনীর ফাজিলপুর রেলস্টেশন সংলগ্ন স্থানে স্লিপারের রিং স্পাইক তথা ক্লিপ খুলে নেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। এসময় টের পেয়ে তাদেরকে ধাওয়া করে দায়িত্বরত আনসার সদস্যরা। সোমবার (২৫ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। এতে করে দুর্ঘটনা থেকে রক্ষা পেল ট্রেন।

সূত্রে জানা গেছে, সোমবার (২৫ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে কয়েকজন আনসার সদস্য ফাজিলপুর রেল স্টেশনের দিকে টহল দেয়ার সময় দুর্বৃত্তরা ঢাকা-চট্টগ্রাম রেল লাইনের স্লিপারের ক্লিপ খুলছে বিষয়টি টের পেয়ে আনসার সদস্যরা ধাওয়া করলে ৩ জন পালিয়ে যায়। এসময় আনসার সদস্যরা ১২টি স্লিপারের ক্লিপ খোলা দেখতে পেয়ে আনসার বাহিনী জেলা কমান্ড্যন্ট জানে আলম সুফিয়ানকে অবহিত করেন। তিনি দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং রেলওয়ে কর্তৃপক্ষকে অবহিত করেন।

ফেনী জেলা আনসার কমান্ড্যান্ট জানে আলম সুফিয়ান জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে টহল বাড়াতে নির্দেশনা দেওয়া হয়।

ফাজিলপুর রেল ষ্টেশন মাস্টার মেহেদী হাসান জানান, ১২টি স্লিপারের ক্লিপ খোলায় ট্রেন চলাচলে অসুবিধা হবে না। তবুও বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।

ফেনী রেলস্টেশন মাস্টার মো. হারুন জানান, ক্লিপ খোলার বিষয়টি জিআরপিসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

সময়ের আলো/আরআই



  বিষয়:   রেললাইনের ক্লিপ খোলার চেষ্টা  দুর্বৃত্তদের ধাওয়া  ফেনী 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: