নিখোঁজের ৩ দিন পর গোমতী নদী থেকে কিশোরের লাশ উদ্ধার

দাউদকান্দি (কুমিল্লা)প্রতিনিধি

সারাদেশ

কুমিল্লার তিতাসে গোমতী নদীতে নিখোঁজের তিন দিন পর আলিফ ভূইয়া (১৭) নামের এক কিশোরের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে তিতাস থানা

2023-12-25T22:08:42+00:00
2023-12-25T22:08:42+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
নিখোঁজের ৩ দিন পর গোমতী নদী থেকে কিশোরের লাশ উদ্ধার
দাউদকান্দি (কুমিল্লা)প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩, ১০:০৮ পিএম 
নিখোঁজের ৩ দিন পর গোমতী নদী থেকে কিশোরের লাশ উদ্ধার
কুমিল্লার তিতাসে গোমতী নদীতে নিখোঁজের তিন দিন পর আলিফ ভূইয়া (১৭) নামের এক কিশোরের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে তিতাস থানা পুলিশ। সোমবার (২৫ ডিসেম্বর) সকালে তিতাস উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের দড়িকান্দি গ্রামের উত্তর পাড়া সংলগ্ন গোমতী নদী থেকে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করে তিতাস থানা পুলিশ।

নিহত আলিফ ভূঁইয়া তিতাস উপজেলার দড়িকান্দি গ্রামের মনিরুল ইসলামের ছেলে। সে দাদার বাড়িতে বেড়াতে এসে গোমতী নদীতে গোসল করতে যেয়ে নিখোঁজ হন।

পুলিশ ও এলাকাবাসীরা জানান, শুক্রবার (২২ ডিসেম্বর)) ২টার দিকে উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের দড়িকান্দি গ্রামের পশ্চিম পাশে গোমতী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয় আলিফ। পরে পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করে তার সন্ধান না পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেয়। ওই দিন থেকে হোমনা ফায়ার সার্ভিসের ও চাঁদপুরের ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে উদ্ধার অভিযান চালায়। কিন্তু দুই দিনে সন্ধান না পেয়ে অভিযান সমাপ্ত ঘোষণা করে ডুবুরি দল।

আজ (সোমবার) সকালে স্থানীয় লোকজন গোমতী নদীর দড়িকান্দি উত্তর পাড়া পাকা ঘাট সংলগ্ন এলাকায় ভাসমান অবস্থায় আলিফের লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।

তিতাস থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমল কান্তি দাস বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, শুক্রবার (২২ ডিসেম্বর) দুপুরে গোমতী নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয় কিশোর আলিফ ভূঁইয়া। সে ঢাকা গোড়ান নাজমুল হক মদিনাতুল উলুম জামিয়া আরাবিয়া মাদ্রাসায় সপ্তম শ্রেণিতে পড়তো।

সময়ের আলো/আরআই



  বিষয়:   পানিতে ডুবে নিখোঁজ  মরদেহ উদ্ধার  দাউদকান্দি  কুমিল্লা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: