নির্বাচনে বিদেশিরা সহায়কের ভূমিকা পালন করবে: পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সারাদেশ

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, বিএনপির বড় ভুল করেছে, তাদের নেতৃত্বের অপরিপক্বতার কারণে। তারা এখন আর রাজনৈতিক দল

2023-12-25T22:55:15+00:00
2023-12-25T22:56:41+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
সারাদেশ
নির্বাচনে বিদেশিরা সহায়কের ভূমিকা পালন করবে: পররাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক, সিলেট
প্রকাশ: সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩, ১০:৫৫ পিএম  আপডেট: ২৫.১২.২০২৩ ১০:৫৬ পিএম
নির্বাচনে বিদেশিরা সহায়কের ভূমিকা পালন করবে: পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, বিএনপির বড় ভুল করেছে, তাদের নেতৃত্বের অপরিপক্বতার কারণে। তারা এখন আর রাজনৈতিক দল নয়। সন্ত্রাসীরা কখনো বাংলাদেশে জয়লাভ করেনি। জ্বালাও-পোড়াও, গুপ্ত হত্যার স্থান বাংলাদেশে নেই।

সোমবার (২৫ ডিসেম্বর) সকালে সিলেট নগরীর নয়াসড়ক এলাকায় নির্বাচনী গণসংযোগ ও লিফলেট বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।  

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমেরিকা, ইউরোপীয় ইউনিয়ন এ দেশে সুষ্ঠু নির্বাচন চায়। তারা বলেছে, যারা সুষ্ঠু নির্বাচনে বাধা দেবে তাদের ভিসার আওতায় আনবে। বিদেশিরা চায় অবাধ, সুষ্ঠু নির্বাচন। আমরাও একই বিষয় চাই। তারা যা চায়, আমরাও তা চাই। বলা যায় তারা আমাদের সহায়কের ভূমিকা পালন করছে।

নির্বাচনী গণসংযোগে পররাষ্ট্র মন্ত্রীর সাথে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেনসহ দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সময়ের আলো/আরআই



  বিষয়:   সংসদ নির্বাচন  নির্বাচনী প্রচারণা  গণসংযোগ  পররাষ্ট্রমন্ত্রী আবদুল মোমেন 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: