বিএনপি-জামায়াত নির্বাচন বানচাল করতে ষড়যন্ত্র করছে: মায়া চৌধুরী

নিজস্ব প্রতিবেদক, চাঁদপুর

সারাদেশ

চাঁদপুর-২ আসনের নৌকার প্রার্থী ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম বলেছেন, অবরোধ ডেকে নির্বাচন পণ্ড করতে চাইছে স্বাধীনতা

2023-12-25T23:07:50+00:00
2023-12-25T23:07:50+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
সারাদেশ
বিএনপি-জামায়াত নির্বাচন বানচাল করতে ষড়যন্ত্র করছে: মায়া চৌধুরী
নিজস্ব প্রতিবেদক, চাঁদপুর
প্রকাশ: সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩, ১১:০৭ পিএম 
মতলবে উঠান বৈঠকে বক্তব্য রাখেন চাঁদপুর-২ আসনের নৌকার প্রার্থী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া । ছবি: সময়ের আলো

মতলবে উঠান বৈঠকে বক্তব্য রাখেন চাঁদপুর-২ আসনের নৌকার প্রার্থী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া । ছবি: সময়ের আলো

চাঁদপুর-২ আসনের নৌকার প্রার্থী ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম বলেছেন, অবরোধ ডেকে নির্বাচন পণ্ড করতে চাইছে স্বাধীনতা বিরোধী চক্র বিএনপি-জামায়াত। এমন কিছু করতে চাইলে আওয়ামী লীগ বসে থাকবে না।

সোমবার (২৫ ডিসেম্বর) বিকেলে মতলব দক্ষিণ উপজেলার খাদেরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে লামচরি বউ বাজারে নৌকা প্রতীকের উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মায়া চৌধুরী বলেন, নির্বাচন যেভাবে সুষ্ঠু ও নিরপেক্ষ হয় সেভাবেই কাজ করবে আওয়ামী লীগ। নির্বাচনকে সামনে রেখে আচরণবিধি মেনে প্রচার-প্রচারণা করতে হবে। কোনভাবে যেন আচরণবিধি লঙ্ঘন না হয়। নির্বাচন কমিশনের দেওয়া আচরণবিধি মেনেই আমাদের কাজ করতে হবে।

তিনি আরো বলেন, আমার হাত ধরেই মতলবসহ এই খাদেরগাঁও ইউনিয়নের ব্যাপক উন্নয়ন কাজ শুরু হয়েছে। তাই ৭ জানুয়ারি নৌকা মার্কায় ভোট দিয়ে আমাকে বিজয়ী করলে এই মতলবকে স্মার্ট মতলবে রূপান্তরিত করবো। ভোটারদের বুঝিয়ে ভোট কেন্দ্রে এনে নৌকা মার্কায় ভোট দিতে হবে।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা কৃষক লীগের সভাপতি জয়নাল আবেদীন, মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সভাপতি লিয়াকত আলী প্রধান, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বিএইচএম কবির আহমেদ, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সিরাজুল মোস্তফা তালুকদার।

খাদেরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সৈয়দ মনজুর হোসেন রিপনের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন লামচরি আশ্রমের সভাপতি শংকর রাও নাগ, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি আসমা আক্তার আখিঁ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি কিশোর কুমার ঘোষ, খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন হাওলাদার, উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক জহির সরকার, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শওকত আলী বাদল প্রমুখ।

সময়ের আলো/আরআই



  বিষয়:   সংসদ নির্বাচন  নির্বাচনী প্রচারণা  চাঁদপুর-২ আসন  মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: