নৌকার প্রার্থীকে জুতা দিয়ে আঘাতের চেষ্টা, অভিযুক্ত আটক

নোয়াখালী প্রতিনিধি

সারাদেশ

নোয়াখালী-২ আসনের নৌকা প্রতীকের প্রার্থীর সভায় বর্তমান সংসদ সদস্য মোরশেদ আলমকে জুতা দিয়ে আঘাতের চেষ্টার ঘটনা ঘটেছে। এ সময় উত্তেজিত

2023-12-26T08:38:29+00:00
2023-12-26T08:38:29+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
নৌকার প্রার্থীকে জুতা দিয়ে আঘাতের চেষ্টা, অভিযুক্ত আটক
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩, ৮:৩৮ এএম 
নৌকার প্রার্থীকে জুতা দিয়ে আঘাতের চেষ্টা, অভিযুক্ত আটক
নোয়াখালী-২ আসনের নৌকা প্রতীকের প্রার্থীর সভায় বর্তমান সংসদ সদস্য মোরশেদ আলমকে জুতা দিয়ে আঘাতের চেষ্টার ঘটনা ঘটেছে। এ সময় উত্তেজিত নেতা-কর্মীরা অভিযুক্তকে আটক করে এলোপাতাড়ি মারধর করেন। পরে খবর পেয়ে পুলিশ এসে তাকে আটক করে থানায় নিয়ে যায়। ঘটনাটি ঘটেছে সোমবার (২৫ ডিসেম্বর) সেনবাগ উপজেলার কেশারপাড় ইউনিয়নের দমদমা বাজারে।

আটক ব্যক্তির নাম আলা উদ্দিন। তিনি উপজেলার কেশারপাড় ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মো. মোস্তফার ছেলে।

এদিকে এ ঘটনার ভিডিও মুহূর্তের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ১৯ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা গেছে, নির্বাচনী সভার পরিচালক একজন বক্তার নাম ঘোষণা করে মাইক্রোফোন এগিয়ে দেওয়ার সময় ওই ব্যক্তি জুতা হাতে নিয়ে মঞ্চে বসা এমপি মোরশেদ আলমকে লক্ষ্য করে আঘাতের চেষ্টা করেন। এ সময় আঘাতটি সভার পরিচালকের হাতে লাগে। তাৎক্ষণিক নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার (২৫ ডিসেম্বর) বিকেলে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে সেনবাগ উপজেলার কেশারপাড় ইউনিয়নে দমাদম বাজারে আওয়ামী লীগের প্রার্থীর নির্বাচনী সভার আয়োজন করা হয়। দুপুরের পর থেকে আশপাশের এলাকা থেকে নেতা-কর্মীরা মিছিল নিয়ে সভাস্থলে আসতে থাকেন।

সন্ধ্যার আগে মঞ্চে আসেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান সংসদ সদস্য মোরশেদ আলম। এর আগ থেকে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন ও আওয়ামী লীগ নেতা জীবন চৌধুরীর পরিচালনায় মঞ্চে উপস্থিত নেতারা পর্যায়ক্রমে বক্তব্য দেন।

সন্ধ্যা সাড়ে ৫টার দিকে সভার পরিচালক একজনের নাম ঘোষণা করে বক্তব্য দেওয়ার জন্য মাইক্রোফোন এগিয়ে দিতে গেলে মঞ্চের সামনে আলা উদ্দিন ডান হাতে একটি জুতা নিয়ে মোরশেদ আলমকে লক্ষ্য করে আঘাতের চেষ্টা করেন। তবে জুতাটি পরিচালক জীবন চৌধুরীর হাতে লেগে। এ সময় উত্তেজিত নেতা-কর্মীরা ওই ব্যক্তিকে আটক করে সভাস্থলের একপাশে নিয়ে এলোপাথাড়ি মারধর করেন। খবর পেয়ে পুলিশ এসে তাকে আটক করে থানায় নিয়ে যায়।

সেনবাগ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবু জাফর বলেন, অভিযুক্ত আলা উদ্দিনকে আটক করে থানায় আনা হয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে আটক আলা উদ্দিন কে বা কার সমর্থক তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সময়ের আলো/আরআই



  বিষয়:   সংসদ নির্বাচন  নির্বাচনী প্রচারণা  নৌকার প্রার্থীকে আঘাতের চেষ্টা  আটক  নোয়াখালী 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: