গাংনীতে নৌকার নির্বাচনী অফিসে হামলার অভিযোগ

মেহেরপুর প্রতিনিধি

সারাদেশ

মেহেরপুরের গাংনী উপজেলার আড়পাড়া গ্রামে আওয়ামী লীগ প্রার্থীর নির্বাচনী ক্যাম্পে হামলার অভিযোগ উঠেছে।সোমবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাতে এ ঘটনায় ক্যাম্পের

2023-12-26T11:21:55+00:00
2023-12-26T11:21:55+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
সারাদেশ
গাংনীতে নৌকার নির্বাচনী অফিসে হামলার অভিযোগ
মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩, ১১:২১ এএম 
গাংনীতে নৌকার নির্বাচনী অফিসে হামলার অভিযোগ
মেহেরপুরের গাংনী উপজেলার আড়পাড়া গ্রামে আওয়ামী লীগ প্রার্থীর নির্বাচনী ক্যাম্পে হামলার অভিযোগ উঠেছে।

সোমবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাতে এ ঘটনায় ক্যাম্পের পোস্টার ও নৌকার প্রতীক ছিড়ে ফেলা হয়েছে বলে অভিযোগ করেছেন ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি। রাতেই ঘটনাস্থলে গিয়ে প্রতিবাদ জানিয়েছেন আওয়ামী লীগ প্রার্থীর কর্মী সমর্থকরা।

ধানখোলা ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আব্দুল হাকিমের অভিযোগ, তার বাড়ির পাশে নৌকার একটি প্রচারণা ক্যাম্পে সোমবার রাতে হামলা চালায় স্বতন্ত্র প্রার্থীর ট্রাক প্রতীকের কর্মী সমর্থকরা। বাঁশ ও কাগজ দিয়ে তৈরী একটি বড় নৌকা ভেঙ্গে দেয় হামলাকারীরা। নৌকার পক্ষে না থাকার জন্য হাকিমকে হুমকি দিয়ে চলে যায় তারা।

এদিকে খবর পেয়ে রাতেই ঘটনাস্থল গিয়ে হামলার প্রতিবাদ জানিয়েছেন নৌকার কর্মী সমর্থকরা। এসময় সেখানে এক উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। ঘটনাস্থল পরিদর্শন করেন গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম।

এ প্রসঙ্গে ওসি তাজুল ইসলাম বলেন, উভয় পক্ষের লোকজনকে শান্ত থাকতে বলা হয়েছে। হামলার অভিযোগের বিষয়টি তদন্ত করা হচ্ছে। তবে তিনি ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। 


সময়ের আলো/এএ/


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: