সরে দাঁড়ালেন শাহজাহান ওমরের প্রতিদ্বন্দ্বী

ঝালকাঠি প্রতিনিধি

সারাদেশ

ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ব্যারিস্টার এম শাহজাহান ওমর বীর উত্তমকে সমর্থন জানিয়ে ভোটের মাঠ থেকে

2023-12-26T19:29:46+00:00
2023-12-26T19:29:46+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
সারাদেশ
সরে দাঁড়ালেন শাহজাহান ওমরের প্রতিদ্বন্দ্বী
ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩, ৭:২৯ পিএম 
সরে দাঁড়ালেন শাহজাহান ওমরের প্রতিদ্বন্দ্বী
ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ব্যারিস্টার এম শাহজাহান ওমর বীর উত্তমকে সমর্থন জানিয়ে ভোটের মাঠ থেকে সরে গিয়েছেন স্বতন্ত্র প্রার্থী কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা বিষয়ক উপ কমিটির সদস্য মনিরুউজ্জামান মনির। 

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বিকেলে রাজাপুর উপজেলার মুক্তিযোদ্ধা কনভেনশন সেন্টারে সংবাদ সম্মেলন করে তিনি এ ঘোষণা দেন। 

সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমি মনিরুজ্জামান মনির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১২৫ ঝালকাঠি-১ (রাজাপুর কাঠালিয়া) সংসদীয় আসনের একজন স্বতন্ত্র প্রার্থী। আমার মার্কা ঈগল। আমি আমার ব্যক্তিগত কারণে সজ্ঞানে, সেচ্ছায় আমার নির্বাচন ওথকে সরে দাঁড়াচ্ছি। সাথে সাথে আমার শুভাকাঙ্ক্ষী ও সম্মানিত ভোটারদের অনুরোধ জানাচ্ছি সবাই আগামী ৭ তারিখের নির্বাচনে অবশ্যই কেন্দ্রে যাবেন এবং জননেত্রীর শেখ হাসিনার নৌকা মার্কায় ভোট দিবেন এবং আগামীদিনে জননেত্রী শেখ হাসিনাকে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সহায়তা করার অনুরোধ জানান।

এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট এএইচএম খায়রুল আলম সরফরাজ প্রমুখসহ তার কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন।

সময়ের আলো/জেডআই


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: