‘অপারেশন জ্যাকপট’ থেকে বাদ পড়ে যা বললেন বাপ্পী

আনন্দ সময় প্রতিবেদক

বিনোদন

‘ভালোবাসার রঙ’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় অভিনেতাবাপ্পীচৌধুরীর । এরপর বেশ কিছু সিনেমায় অভিনয় করলেও কয়েক বছর ধরে রাশিটা ভালো

2023-12-26T21:10:31+00:00
2023-12-26T21:10:31+00:00
 
  রবিবার, ২৮ জুন ২০২৬,
১৪ আষাঢ় ১৪৩৩
রবিবার, ২৮ জুন ২০২৬
বিনোদন
‘অপারেশন জ্যাকপট’ থেকে বাদ পড়ে যা বললেন বাপ্পী
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩, ৯:১০ পিএম 
‘অপারেশন জ্যাকপট’ থেকে বাদ পড়ে যা বললেন বাপ্পী
‘ভালোবাসার রঙ’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় অভিনেতা বাপ্পী চৌধুরীর । এরপর বেশ কিছু সিনেমায় অভিনয় করলেও কয়েক বছর ধরে রাশিটা ভালো যাচ্ছে না এই নায়কের। তবে সিনেমার খরা কাটিয়ে সম্প্রতি বিগ বাজেটের ‘অপারেশন জ্যাকপট’ সিনেমা দিয়ে ফেরার কথা ছিলো তার। কিন্তু সেটাও হচ্ছে না। অন্তর শোবিজের স্বপন চৌধুরী জানিয়েছেন শর্ত ভঙ্গ করার জন্য বাদ পড়েছেন তিনি। তবে বাপ্পী বললেন ভিন্ন কথা। তিনি জানান, তাকে বাদ দেওয়া হয়নি বরং তিনিই সিনেমা থেকে সড়ে দাঁড়িয়েছেন। 

সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক লাইভে এসে বাপ্পী বলেন, ‘অপারেশন জ্যাকপট সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছিলাম এটা সত্য। সবকিছু ঠিক ছিলো কিন্তু শুরুর দিকে আমাকে সিনেমাটির কর্তৃপক্ষ যেসব কথা বলেছিলেন পরে আমি তাদের সেই কথার সঙ্গে মিল পাইনি। ছবিতে চারটি চরিত্রের কথা একই বলা হয়েছে আমাকে। কিন্তু পরে দেখলাম চারটি চরিত্র এক নয়। আমি হতাশ হই। কথার সাথে চিত্রনাট্যের মিল নেই। পরে যখন ভাবলাম আমি যে চরিত্রটি করব তা দেখে হয়তো আমার ভক্তরা মেনে নিতে পারবেন না। আমার প্রতি তাদের আস্থাটা অনেক বেশি। পরে আমি সিনেমাটি না করার সিদ্ধান্ত হোয়াটসঅ্যাপের মাধ্যমে তাদেরকে জানাই। প্রযোজক-পরিচালক ও চিত্রনাট্যকারকে বিষয়টি জানালে তারা আমাকে সিনেমাটি করতে বলেন। কিন্তু আমার ভক্তদের জন্য মানহীন কাজ করতে চাই না। এটি করলে তারা কষ্ট পাবেন। তাই সরে এসেছি। কয়েকদিন আগে আমি টাকা ফেরত দিয়েছি। তাদের সঙ্গে আমার সম্পর্ক ভালো থাকলেও আমার মনে হয়েছে আমি প্রতারণার শিকার হয়েছি। টাকা ফেরৎ দেওয়ার সময় তাদের পক্ষ থেকে বলা হয় পরবর্তিতে তারা আমাকে নিয়ে কাজ করবেন।’

বাপ্পী বলেন, ‘সিনেমাটি যেহেতু মুক্তিযুদ্ধের তাই এর সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে নিজেকে ভাগ্যবান মনে করেছিলাম। আমি যখন কাজটিতে যুক্ত হই তখনও কাউকে জানাইনি এবং ছেড়ে দিয়েও কাউকে অবগত করিনি। সব কিছু ভালো ভাবে শেষ হলেও আমাকে নিয়ে অন্য রকম খবর প্রকাশ হয়েছে। সত্যি বলতে আমাকে বাদ দেওয়া হয়নি। আমি নিজে বাদ দিয়েছি। বাধ্য হয়েই সিনেমাটি থেকে সড়ে দাঁড়িয়েছি।’

এই নায়ক বলেন, ‘কেউ কেউ আমাকে নিয়ে ষড়যন্ত্র করছে। যারা করছেন তারা এসব না করে চলচ্চিত্র নিয়ে ভাবুন তাতে কাজে আসবে।’

সর্বশেষ বাপ্পী বলেন, ‘আমি ভক্তদের নিরাশ করতে চাই না। তাই সামনে ভালো কিছু নিয়ে অবশ্যই আসব। গণমাধ্যমকর্মীসহ সবাই আমার পাশে থাকবেন।’

সময়ের আলো/জেডআই


Loading...
Loading...
বিনোদন- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: