নৌকার নির্বাচনী অফিস ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের নৌকা প্রতীকের একটি নির্বাচনী অফিস ভাঙচুর চালিয়ে লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।মঙ্গলবার (২৭ ডিসেম্বর) দিবাগত রাত দুইটার দিকে

2023-12-27T13:53:26+00:00
2023-12-27T13:53:26+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
সারাদেশ
নৌকার নির্বাচনী অফিস ভাঙচুর ও লুটপাটের অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩, ১:৫৩ পিএম 
নৌকার নির্বাচনী অফিস ভাঙচুর ও লুটপাটের অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের নৌকা প্রতীকের একটি নির্বাচনী অফিস ভাঙচুর চালিয়ে লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) দিবাগত রাত দুইটার দিকে শিবগঞ্জের দাইপুখুরিয়া ইউনিয়নের কাশিয়াবাড়ী দোহা পাড়ায়।

দাইপুখুরিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ওই ওয়ার্ডের নৌকা প্রতীকের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আমিনুল ইসলাম লালু বলেন, ডেকোরেটর থেকে মালামাল এনে মঙ্গলবার নৌকা প্রতীকের একটি অফিস বানানো হয়। সেখানে চেয়ার, টেবিলসহ অন্যান্য প্রচারসামগ্রী ছিল। রাত দুইটার পর দুর্বৃত্তরা অফিসটি ভাঙচুর করে সমস্ত মালামাল লুটপাট করে নিয়ে গেছে। অফিসটি আজকে বুধবার সকালে উদ্বোধন করার কথা ছিলো।

চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের নৌকা প্রতীকের প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল বলেন, ‘আমার নির্বাচনী অফিস ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। বিষয়টি ইতিমধ্যে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও পুলিশ প্রশাসনকে জানিয়েছি। যারা আমার অফিস ভেঙে লুটপাট করেছে তদন্ত করে তাদের বিচার দাবি জানাচ্ছি।’

এদিকে শিবগঞ্জ থানার ওসি মো. সাজ্জাদ হোসেন জানান, একটি নৌকার অফিস ক্ষতিগ্রস্ত করে দুর্বৃত্তরা। খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছিল। পুলিশ তদন্ত করছে। যারা এ ভাঙচুর, লুটপাটের সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে।

অপরদিকে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা এএফএম আবু সুফিয়ান জানান, নৌকার নির্বাচনী অফিস ভাঙচুরের বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।


সময়ের আলো/এএ/



Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: