অপবাদ সইতে না পেরে বৃদ্ধের আত্মহনন

মেহেরপুর প্রতিনিধি

সারাদেশ

বাবর আলী (৬৫) নামের এক বৃদ্ধ আত্মহত্যা করেছেন। বুধবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে গ্রামের পার্শ্ববর্তী একটি আমবাগানে

2023-12-27T17:29:59+00:00
2023-12-27T17:29:59+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
অপবাদ সইতে না পেরে বৃদ্ধের আত্মহনন
মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩, ৫:২৯ পিএম 
অপবাদ সইতে না পেরে বৃদ্ধের আত্মহনন
বাবর আলী (৬৫) নামের এক বৃদ্ধ আত্মহত্যা করেছেন। বুধবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে গ্রামের পার্শ্ববর্তী একটি আমবাগানে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি। ঘটনাটি ঘটেছে মেহেরপুরের গাংনীর চৌগাছা গ্রামের পশ্চিম পাড়ায়।

ছাগলের সাথে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ এনে গ্রাম্য সালিশিতে জরিমানা করায় অপমান ও ক্ষোভে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বলে দাবী করেছেন ওই বৃদ্ধের পরিবার। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বাবর আলীর ছেলে আখিরুল জানান, গত সপ্তাহে প্রতিবেশী হালিমা বেগমের একটি ছাগল গর্ভবতী অবস্থায় মারা যায়। পরে ওই গৃহবধূ অভিযোগ করেন যে, বাবর আলী তার ছাগলের সাথে অনৈতিক কর্মকাণ্ড করায় ছাগলের মৃত্যু ঘটেছে। এ নিয়ে গত শুক্রবার গ্রাম্য সালিশিতে ৮ হাজার টাকা জরিমানা করা হয়। সেই থেকে বৃদ্ধ বাবর আলী বাড়ি থেকে বের হন না।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) রাতে আবারো গ্রামের কলিমদ্দীনের ছেলে হাপিতসহ কয়েকজন বাবর আলীর বাড়িতে গিয়ে এক লাখ টাকা দাবী করে। এতে ক্ষোভে ও অপমানে আত্মহত্যা করেন ওই বৃদ্ধ। এদিকে হাপিতের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

গাংনী থানার ওসি তাজুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবার থেকে অভিযোগ পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

সময়ের আলো/আরআই



  বিষয়:   অপমান-ক্ষোভ  বৃদ্ধের আত্মহত্যা  মেহেরপুর 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: