শ্রীপুরে নৌকার নির্বাচনী অফিসে আগুন

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

সারাদেশ

গাজীপুর-৩ (শ্রীপুর উপজেলা ও সদর উপজেলার পিরুজালী-ভাওয়ালগড়-মির্জাপুর ইউনিয়ন) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অধ্যাপক রুমানা আলী টুসির নির্বাচনী অফিসে আগুন

2023-12-27T18:25:00+00:00
2023-12-27T18:25:00+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
সারাদেশ
শ্রীপুরে নৌকার নির্বাচনী অফিসে আগুন
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩, ৬:২৫ পিএম 
শ্রীপুরে নৌকার নির্বাচনী অফিসে আগুন
গাজীপুর-৩ (শ্রীপুর উপজেলা ও সদর উপজেলার পিরুজালী-ভাওয়ালগড়-মির্জাপুর ইউনিয়ন) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অধ্যাপক রুমানা আলী টুসির নির্বাচনী অফিসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দিবাগত রাতে শ্রীপুর উপজেলার গোসিংগা ইউনিয়নের নারায়ণপুর (বেড়াবাড়ি) এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সহকারী কমিশনার (ভূমি) ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

গোসিংগা ইউনিয়নের বেড়াবাড়ি (পূর্বপাড়া) ৫ নম্বর ওয়ার্ডের নৌকার প্রার্থীর কেন্দ্র কমিটির আহ্বায়ক মানিক সরকার বলেন, রাত আনুমানিক ৩টার দিকে স্থানীয় দোকানদার প্লাস্টিক পোড়ার গন্ধ পেয়ে ঘুম থেকে ওঠে। সাটার খুলে দেখে নির্বাচনী অফিসে আগুন জ্বলছে।পরে ডাক চিৎকার করলে স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নেভায়। আগুনে ৫টি চেয়ার ও ২টি টেবিল পুড়ে গেছে। 

শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল জলিল বিএ দাবি করেন বলেন, ট্রাক মার্কার কর্মী ও সমর্থকেরা নৌকার নেতাকর্মী, সমর্থক ও ভোটারদের মাঝে ভয়, বিভ্রান্তি এবং নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করারর জন্য রাতের আধারে এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জামান বলেন, এ ঘটনায় কেউ লিখিত অভিযোগ দেয়নি। তবে বুধবার সকালেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।পুলিশ ঘটনা খতিয়ে দেখছে। 

শ্রীপুরের নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শামীমা ইয়াসমিন বলেন, নির্বাচনি অফিসে আগুন দেওয়ার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। শ্রীপুর থানা পুলিশকে ঘটনা খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি উপজেলা প্রশাসন থেকেও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

সময়ের আলো/জেডআই


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: