নৌকায় ভোট দিতে বাড়ি বাড়ি গিয়ে গণসংযোগ করছেন শাহজাহান ওমর

ঝালকাঠি প্রতিনিধি

সারাদেশ

ঝালকাঠি-১ (কাঠালিয়া-রাজাপুর) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী ব্যারিস্টার এম শাহজাহান ওমর বীর উত্তম বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সাথে

2023-12-27T19:15:46+00:00
2023-12-27T19:15:46+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
সারাদেশ
নৌকায় ভোট দিতে বাড়ি বাড়ি গিয়ে গণসংযোগ করছেন শাহজাহান ওমর
ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩, ৭:১৫ পিএম 
নৌকায় ভোট দিতে বাড়ি বাড়ি গিয়ে গণসংযোগ করছেন শাহজাহান ওমর
ঝালকাঠি-১ (কাঠালিয়া-রাজাপুর) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী ব্যারিস্টার এম শাহজাহান ওমর বীর উত্তম বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সাথে সাক্ষাত ও গণসংযোগ করেছেন। নির্বাচনী এলাকা কাঠালিয়া উপজেলার আমুয়া ও পাটিখালঘাটা ইউনিয়নের বিভিন্ন হাট বাজার ও বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সাথে কুশল বিনিময় করেন ও পথ সভায় বক্তব্য রাখেন। এ সময় তিনি নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানান।

বুধবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টায় আমুয়া জিরো পয়েন্ট, আমুয়া বাজার, মরিচবুনিয়া বাজার, তালতলা, ঘোষের হাট, জোরখালী নতুন বাজার, পাটিখালঘাটায় পথ সভা করেন ও বক্তব্য রাখন। এ সময় তিনি এই দুই ইউনিয়নের বাড়ি বাড়ি গিয়ে নৌকার পক্ষে ভোট প্রার্থনা করেন।

নির্বাচনী প্রচারণায় শাহজাহান ওমরের সাথে ছিলেন, কাঠালিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. এমাদুল হক মনির, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম কিবরিয়া সিকদার, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আ. জলিল মিয়াজী, বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন কবির হাওলাদার, কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মাহমুদুল হক নাহিদ সিকদার, আমুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমিরুল ইসলাম ফোরকান সিকদারসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সময়ের আলো/আরআই



  বিষয়:   সংসদ নির্বাচন  নির্বাচনী প্রচারণা  গণসংযোগ  ঝালকাঠি-১ আসন  ব্যারিস্টার শাহজাহান ওমর 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: