কাঁচি মার্কায় ভোট চেয়ে উপজেলা আওয়ামী লীগ সভাপতির গণসংযোগ

গজারিয়া (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

সারাদেশ

জেলার গজারিয়ায় মুন্সীগঞ্জ-৩ আসনে স্বতন্ত্র এমপি পদপ্রার্থী হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লবের কাঁচি মার্কায় ভোট চেয়ে গণসংযোগ করেছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান

2023-12-27T22:36:32+00:00
2023-12-27T22:36:32+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
সারাদেশ
কাঁচি মার্কায় ভোট চেয়ে উপজেলা আওয়ামী লীগ সভাপতির গণসংযোগ
মুন্সীগঞ্জ-৩ আসন
গজারিয়া (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩, ১০:৩৬ পিএম 
কাঁচি মার্কায় ভোট চেয়ে উপজেলা আওয়ামী লীগ সভাপতির গণসংযোগ
জেলার গজারিয়ায় মুন্সীগঞ্জ-৩ আসনে স্বতন্ত্র এমপি পদপ্রার্থী হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লবের কাঁচি মার্কায় ভোট চেয়ে গণসংযোগ করেছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমিরুল ইসলাম।

বুধবার (২৭ ডিসেম্বর) দুপুর ২টার পর থেকে বিকাল ৫টা পর্যন্ত টেঙ্গারচর ইউনিয়নের বিষদ্রোন ভাটেরচর এলাকা থেকে শুরু করে বড় ভাটেরচরসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ ও উঠান বৈঠকে করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমিরুল ইসলাম।

এসময় তিনি বলেন, আমরা নৌকার বিপক্ষে না, নৌকার মাঝির বিপক্ষে। মুন্সীগঞ্জ-৩ আসনে সাবেক পৌর মেয়র হাজ্বী মোহাম্মদ ফয়সাল বিপ্লব এমপি পদে যোগ্য প্রার্থী। তাকে প্রার্থী হওয়ার জন্য তৃণমূল আওয়ামী লীগ থেকেই অনুরোধ জানানো হয়েছে। তিনি তৃণমূল আওয়ামী লীগের নেতাকর্মীর অনুরোধ রেখেছেন।

আমিরুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নির্দেশেই হাজ্বী মোহাম্মদ ফয়সাল বিপ্লব নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর নির্বাচনকে আনন্দঘন করতে প্রধানমন্ত্রীর নির্দেশনা মেনেই হাজ্বী তাকে আমরা সমর্থন জানিয়েছি। আপনারা স্বাধীন ভাবে আপনাদের পছন্দের প্রার্থীকে ভোট দেবেন। শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে যোগ্য প্রার্থীকে নির্বাচিত করা আপনার গণতান্ত্রিক অধিকার। অবশ্যই আপনার বিবেক দিয়ে এই কথাটি অনুভব করবেন এবং কাঁচি মার্কায় ভোট দিয়ে হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লবকে জয়যুক্ত করবেন।

গণসংযোগে অংশ গ্রহণ করেন কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য হাফিজুর রহমান খান, গজারিয়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা আক্তার আঁখি, জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব শাহজাহান খান, টেঙ্গারচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বোরহান উদ্দিন দেওয়ান প্রমুখ।

সময়ের আলো/আরআই




  বিষয়:   সংসদ নির্বাচন  নির্বাচনী প্রচারণা  মুন্সীগঞ্জ-৩ আসন 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: